অপারেশন অগ্নিপথ সিনেমার ২ মিনিট ৯ সেকেন্ডের সেই অ্যাকশনধর্মী টিজার প্রকাশের পর থেকে দর্শকদের অপেক্ষার শেষ ছিল না। দীর্ঘ ৯ বছরের বিরতি ও প্রযোজনা সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে নতুনভাবে রুপালি পর্দায় আলোর মুখ দেখতে যাচ্ছে শাকিব খানের এই বহুল আলোচিত ছবিটি।
নির্মাতা ও প্রযোজনা সংস্থা জানিয়েছেন দেশের বাইরে টানা ২৫ দিনের শিডিউলে ছবিটির দ্বিতীয় লটের বড় ক্যানভাসের শুটিং সম্পন্ন করা হবে।
এই বিশেষ প্রজেক্টটি প্রসঙ্গে মেগাস্টার শাকিব খান নিজেও ইতিবাচক অনুভূতি ব্যক্ত করেছেন এবং দেশে ফিরেই শিডিউল চূড়ান্ত করে বাকি কাজ শেষ করার আগ্রহ প্রকাশ করেছেন।
ছবিটির পুরোনো সব ফুটেজ উদ্ধার করে আধুনিক সম্পাদনা ও নতুন কালার গ্রেডিংয়ের কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে।
বড় ধরনের সারপ্রাইজ আনতে গল্পে কিছু পরিবর্তনের সাথে শিবা আলী খানের পাশাপাশি একজন জনপ্রিয় বিদেশী অভিনেত্রীকে যুক্ত করার নতুন চিন্তাভাবনা চলছে।
মিশা সওদাগর, তাসকিন রহমান ও টাইগার রবির জমাটবদ্ধ অভিনয় সমৃদ্ধ অপারেশন অগ্নিপথ আগামী বছরের শেষ নাগাদ বড় পর্দায় মুক্তির চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।



























