ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে আটটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ Logo অতল মস্কোর পর ওরেনবুর্গে, যুবরাজের নতুন সাফল্য Logo তাসকিন আহমেদের অস্ট্রেলিয়া টেস্টে ‘সেরাটা’ দেওয়ার প্রত্যয় Logo নিউইয়র্ক মাতালেন অপূর্ব, মুগ্ধতা প্রকাশ করলেন শহরটি নিয়ে Logo শেখ হাসিনাকে প্রত্যর্পণ: ভারতের কাছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনুরোধ Logo মিশা সওদাগরের বাসায় নব্বই দশকের নায়কদের নস্টালজিক আড্ডা! Logo রঙিন সুরমায় আফজাল হোসেন আফসানা মিমির আবেগঘন গল্প Logo হজের পর অভিনয়কে বিদায়, হাসান মাসুদের জীবনে নতুন অধ্যায় Logo শুটিংয়ের সময় দুর্ঘটনাবশত নাকের নথ গিলে ফেললেন শেহনাজ গিল! Logo ২৫ পেরোলেই কি চাকরি কঠিন? তরুণদের জন্য বড় বাস্তবতা

রঙিন সুরমায় আফজাল হোসেন আফসানা মিমির আবেগঘন গল্প

‘রঙিন সুরমা’য় মুন্তাসির ও শাহিদা চরিত্রে আফজাল হোসেন ও আফসানা মিমি। ছবি: সংগৃহীত

রঙিন সুরমা নিয়ে পর্দায় আসছেন দেশের দুই গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি। সত্য-মিথ্যার দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা সংকটকে ঘিরে তৈরি হয়েছে রিয়াজুল হক ইমরানের পরিচালিত এই সীমিত দৈর্ঘ্যের কনটেন্ট। গল্পের কেন্দ্রীয় চরিত্র মুন্তাসির ও শাহিদা। দুই চরিত্রের মধ্য দিয়ে মানুষের জীবনের না-বলা অনুভূতি ও সম্পর্কের জটিল দিক তুলে ধরা হয়েছে।

রঙিন সুরমার গল্পে মুন্তাসির ও শাহিদার জীবনকে সুরমার সঙ্গে তুলনা করা হয়েছে। বাইরে থেকে তাদের জীবন হয়তো ধূসর মনে হলেও ভেতরে রয়েছে নানা অনুভূতির রং। আনন্দ, দুঃখ, ভালোবাসা, ভয় এবং সংকটের মতো মানবিক অনুভূতিগুলো গল্পের বিভিন্ন স্তরে উঠে আসবে। নির্মাতা রিয়াজুল হক ইমরান এমন একটি গল্প তৈরি করেছেন, যেখানে চমকপ্রদ ঘটনার চেয়ে চরিত্র ও আবেগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

কনটেন্টটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে আফজাল হোসেন জানিয়েছেন, গল্পটি মূলত দুজন মানুষ এবং তাঁদের জীবনের একটি সংকটকে কেন্দ্র করে তৈরি। তাঁর মতে, বর্তমান সময়ে দর্শকদের আকৃষ্ট করতে অনেক সময় তীব্র ও দ্রুতগতির গল্পের ওপর জোর দেওয়া হয়। এর বিপরীতে শান্ত, ধীর এবং সূক্ষ্ম অনুভূতির গল্প নিয়ে কাজ করার উদ্যোগ আলাদা গুরুত্ব বহন করে। এই ভাবনা থেকেই আগ্রহ নিয়ে ‘রঙিন সুরমা’য় অভিনয় করেছেন তিনি এবং আশা করছেন গল্পের আবেগ দর্শকের মনেও প্রভাব ফেলবে।

অন্যদিকে স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর থেকেই কাজটি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন আফসানা মিমি। গল্পটি পড়তে গিয়ে তাঁর আবেগ এতটাই তীব্র হয়েছিল যে পড়া শেষ করেছিলেন চোখে জল নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কাজটি পর্দায় আসায় তিনি এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। তাঁর কাছে গল্পের নাম ‘রঙিন সুরমা’ শুরুতেই আলাদা কৌতূহল তৈরি করেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

আফজাল হোসেনের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও আফসানা মিমির কাছে বিশেষ। তিনি জানিয়েছেন, পর্দায় যাঁকে দেখে বড় হয়েছেন এবং ভালোবেসেছেন, তাঁর সঙ্গে কাজ করার সুযোগ প্রতিবারই তাঁকে আনন্দিত ও রোমাঞ্চিত করে। আফজাল হোসেনের সঙ্গে কাজ করার সময় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলেও জানান। একই সঙ্গে সহশিল্পী হিসেবে আফজাল হোসেন কাজের পরিবেশকে খুব সহজ ও স্বাভাবিক করে তোলেন এবং বন্ধুর মতো সহযোগিতা করেন বলেও প্রশংসা করেছেন আফসানা।

এখন দর্শকদের অপেক্ষার পালা। আগামী ১২ আগস্ট রাত ১২টায়, অর্থাৎ ১৩ আগস্ট দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রঙিন সুরমা’। আফজাল হোসেন ও আফসানা মিমির অভিনয়, দুই মানুষের সম্পর্কের সংকট এবং সত্য-মিথ্যার টানাপোড়েন—সব মিলিয়ে কনটেন্টটি দর্শকদের কতটা স্পর্শ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়। শান্ত আবহের আবেগঘন এই গল্পে নতুন ধরনের অভিজ্ঞতা পাওয়ার প্রত্যাশা করছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে আটটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ

রঙিন সুরমায় আফজাল হোসেন আফসানা মিমির আবেগঘন গল্প

Update Time : ০৩:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রঙিন সুরমা নিয়ে পর্দায় আসছেন দেশের দুই গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি। সত্য-মিথ্যার দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা সংকটকে ঘিরে তৈরি হয়েছে রিয়াজুল হক ইমরানের পরিচালিত এই সীমিত দৈর্ঘ্যের কনটেন্ট। গল্পের কেন্দ্রীয় চরিত্র মুন্তাসির ও শাহিদা। দুই চরিত্রের মধ্য দিয়ে মানুষের জীবনের না-বলা অনুভূতি ও সম্পর্কের জটিল দিক তুলে ধরা হয়েছে।

রঙিন সুরমার গল্পে মুন্তাসির ও শাহিদার জীবনকে সুরমার সঙ্গে তুলনা করা হয়েছে। বাইরে থেকে তাদের জীবন হয়তো ধূসর মনে হলেও ভেতরে রয়েছে নানা অনুভূতির রং। আনন্দ, দুঃখ, ভালোবাসা, ভয় এবং সংকটের মতো মানবিক অনুভূতিগুলো গল্পের বিভিন্ন স্তরে উঠে আসবে। নির্মাতা রিয়াজুল হক ইমরান এমন একটি গল্প তৈরি করেছেন, যেখানে চমকপ্রদ ঘটনার চেয়ে চরিত্র ও আবেগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন  তাহলে কি শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’?

কনটেন্টটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে আফজাল হোসেন জানিয়েছেন, গল্পটি মূলত দুজন মানুষ এবং তাঁদের জীবনের একটি সংকটকে কেন্দ্র করে তৈরি। তাঁর মতে, বর্তমান সময়ে দর্শকদের আকৃষ্ট করতে অনেক সময় তীব্র ও দ্রুতগতির গল্পের ওপর জোর দেওয়া হয়। এর বিপরীতে শান্ত, ধীর এবং সূক্ষ্ম অনুভূতির গল্প নিয়ে কাজ করার উদ্যোগ আলাদা গুরুত্ব বহন করে। এই ভাবনা থেকেই আগ্রহ নিয়ে ‘রঙিন সুরমা’য় অভিনয় করেছেন তিনি এবং আশা করছেন গল্পের আবেগ দর্শকের মনেও প্রভাব ফেলবে।

আরও পড়ুন  হজের পর অভিনয়কে বিদায়, হাসান মাসুদের জীবনে নতুন অধ্যায়

অন্যদিকে স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর থেকেই কাজটি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন আফসানা মিমি। গল্পটি পড়তে গিয়ে তাঁর আবেগ এতটাই তীব্র হয়েছিল যে পড়া শেষ করেছিলেন চোখে জল নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কাজটি পর্দায় আসায় তিনি এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। তাঁর কাছে গল্পের নাম ‘রঙিন সুরমা’ শুরুতেই আলাদা কৌতূহল তৈরি করেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

আফজাল হোসেনের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও আফসানা মিমির কাছে বিশেষ। তিনি জানিয়েছেন, পর্দায় যাঁকে দেখে বড় হয়েছেন এবং ভালোবেসেছেন, তাঁর সঙ্গে কাজ করার সুযোগ প্রতিবারই তাঁকে আনন্দিত ও রোমাঞ্চিত করে। আফজাল হোসেনের সঙ্গে কাজ করার সময় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলেও জানান। একই সঙ্গে সহশিল্পী হিসেবে আফজাল হোসেন কাজের পরিবেশকে খুব সহজ ও স্বাভাবিক করে তোলেন এবং বন্ধুর মতো সহযোগিতা করেন বলেও প্রশংসা করেছেন আফসানা।

আরও পড়ুন  অ্যাডাল্ট সনদ নিয়েই কি অবশেষে প্রেক্ষাগৃহে আসছে বিজয়ের শেষ সিনেমা