ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক BRUR VC হাসিবুর রশিদ গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক BRUR VC হাসিবুর রশিদ গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর রশিদকে বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মেসবাহ উদ্দিন জানান, রাত সাড়ে ৮টার দিকে সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (ICT-2) গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলার রায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল।

আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ক্যাম্পাসসংলগ্ন এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

আবু সাঈদ হত্যা মামলা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলে। অনেকের মতে, এই ঘটনা জুলাই গণঅভ্যুত্থানকে আরও তীব্র করে তোলে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মামলায় দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিজীবীরা প্রথমবার যে ভাতা পাবেন

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক BRUR VC হাসিবুর রশিদ গ্রেপ্তার

Update Time : ১০:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর রশিদকে বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মেসবাহ উদ্দিন জানান, রাত সাড়ে ৮টার দিকে সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (ICT-2) গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলার রায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল।

আরও পড়ুন  ছাত্রদলের জুলাই আন্দোলন: শক্তিশালী বার্তায় রাকিবুল ইসলামের প্রতিশ্রুতি

আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ক্যাম্পাসসংলগ্ন এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

আবু সাঈদ হত্যা মামলা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলে। অনেকের মতে, এই ঘটনা জুলাই গণঅভ্যুত্থানকে আরও তীব্র করে তোলে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মামলায় দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  মা-ভাইসহ জামিনে মুক্তি পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান