ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

ব্যারিস্টার রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যেকোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ আব্দুল কাদির শাহ পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে

রাজনীতিতে ভিন্নমত ও সাম্প্রতিক বিরোধ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে; কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হবে- এটা রাজনীতি নয়। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড

সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে। একই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা রাজনীতিতে মতপার্থক্য ও প্রতিবাদের এই বিষয়গুলোকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা

Update Time : ১০:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যেকোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ আব্দুল কাদির শাহ পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে

আরও পড়ুন  নিজ জেলাতে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর

রাজনীতিতে ভিন্নমত ও সাম্প্রতিক বিরোধ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে; কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হবে- এটা রাজনীতি নয়। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড

সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে। একই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা

আরও পড়ুন  শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা