চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ২৩৮.১ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক শ্রীবাস চন্দ্র চন্দ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আজাদ হোসেন, উপজেলা মৎস্য অফিসার তানবীর আহসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আ.ন.ম ছালেহ উদ্দীন, পটিয়া খামার ব্যবস্থাপক মো. আবু তৈয়ব ও সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহাম্মদ।
এ সময় সুফলভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


























