ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং করবে সরকার: ৩০ পণ্যে নজরদারির পরিকল্পনা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫২৯

এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং চালুর পরিকল্পনা করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, প্রথম পর্যায়ে ৩০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করা হবে। এতে আগাম সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

মন্ত্রী বলেন, এআইভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে কৃত্রিম সংকট, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজারে অস্থিরতা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ফলে বাজার তদারকি আরও তথ্যনির্ভর, স্বচ্ছ এবং কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সংবেদনশীল নিত্যপণ্যের জন্য একটি কার্যকর মূল্য নির্ধারণ কাঠামো তৈরির কাজ চলছে। এলপিজির নির্ধারিত মূল্যের বেশি আদায়ের অভিযোগ কমাতে গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন বাণিজ্যমন্ত্রী।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, রপ্তানি, মাদক নিয়ন্ত্রণ এবং উপজেলা পর্যায়ে নাগরিক সেবা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। চা-বাগান এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান বাণিজ্যমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং করবে সরকার: ৩০ পণ্যে নজরদারির পরিকল্পনা

Update Time : ১১:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং চালুর পরিকল্পনা করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, প্রথম পর্যায়ে ৩০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করা হবে। এতে আগাম সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

মন্ত্রী বলেন, এআইভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে কৃত্রিম সংকট, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজারে অস্থিরতা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ফলে বাজার তদারকি আরও তথ্যনির্ভর, স্বচ্ছ এবং কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন  সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষের অভিযোগ, বরখাস্ত আনসার সদস্য

তিনি আরও জানান, সংবেদনশীল নিত্যপণ্যের জন্য একটি কার্যকর মূল্য নির্ধারণ কাঠামো তৈরির কাজ চলছে। এলপিজির নির্ধারিত মূল্যের বেশি আদায়ের অভিযোগ কমাতে গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন বাণিজ্যমন্ত্রী।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, রপ্তানি, মাদক নিয়ন্ত্রণ এবং উপজেলা পর্যায়ে নাগরিক সেবা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। চা-বাগান এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান বাণিজ্যমন্ত্রী।

আরও পড়ুন  বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী