ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জাতীয় সংসদ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর : কিরণ

ইডেন মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনগণের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা লুনা।

‘কার্যকর সংসদ গণতন্ত্রের ভিত্তি’

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতের শাসনামলে দেশের মানুষ একটি কার্যকর জাতীয় সংসদ থেকে বঞ্চিত ছিল। কিন্তু বর্তমান সংসদ ইতোমধ্যেই একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ হিসেবে জনগণের কাছে প্রশংসিত হচ্ছে।

তার ভাষ্য, সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যরা যুক্তি-পাল্টাযুক্তির মাধ্যমে জনগণের নানা সমস্যা, প্রত্যাশা এবং অধিকার নিয়ে আলোচনা করছেন। ভোটের অধিকার, খাদ্য নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়গুলোও সংসদে গুরুত্ব পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরলেন কিরণ

বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে কিরণ বলেন, মেধা, যুক্তিবোধ এবং বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম হলো বিতর্ক।

তিনি বলেন, একটি বিতর্কে অংশগ্রহণকারীকে শুধু নিজের বক্তব্য উপস্থাপন করলেই হয় না, বরং প্রতিপক্ষের মতামত মনোযোগ দিয়ে শুনে তা বিশ্লেষণ করে যুক্তিসংগত জবাব দিতে হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে ভিন্নমতের প্রতি সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে।

ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে ঐক্যের আহ্বান

সংসদের ভূমিকা প্রসঙ্গে কিরণ বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার মতে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মতের ভিন্নতা স্বাভাবিক; তবে সেই ভিন্নমত যেন দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং জাতীয় স্বার্থ রক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়।

তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা

ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের ২৪টি বিতর্ক দল অংশ নিচ্ছে।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী রোববার (১২ জুলাই) প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন, ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. আফরোজা বেগম এবং ক্লাবের সভাপতি ফাতেমা তুজ জোহরা সুরভী।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিতর্কচর্চায় অংশগ্রহণের আহ্বান জানান এবং যুক্তি, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে আকস্মিক বন্যায় ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ

জাতীয় সংসদ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর : কিরণ

Update Time : ০৪:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

জাতীয় সংসদ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনগণের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা লুনা।

‘কার্যকর সংসদ গণতন্ত্রের ভিত্তি’

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতের শাসনামলে দেশের মানুষ একটি কার্যকর জাতীয় সংসদ থেকে বঞ্চিত ছিল। কিন্তু বর্তমান সংসদ ইতোমধ্যেই একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ হিসেবে জনগণের কাছে প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন  ৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

তার ভাষ্য, সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যরা যুক্তি-পাল্টাযুক্তির মাধ্যমে জনগণের নানা সমস্যা, প্রত্যাশা এবং অধিকার নিয়ে আলোচনা করছেন। ভোটের অধিকার, খাদ্য নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়গুলোও সংসদে গুরুত্ব পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরলেন কিরণ

বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে কিরণ বলেন, মেধা, যুক্তিবোধ এবং বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম হলো বিতর্ক।

তিনি বলেন, একটি বিতর্কে অংশগ্রহণকারীকে শুধু নিজের বক্তব্য উপস্থাপন করলেই হয় না, বরং প্রতিপক্ষের মতামত মনোযোগ দিয়ে শুনে তা বিশ্লেষণ করে যুক্তিসংগত জবাব দিতে হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে ভিন্নমতের প্রতি সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে।

আরও পড়ুন  সংসদ সচিবালয় কমিশন গঠন, চেয়ারম্যান স্পিকার হাফিজ উদ্দিন

ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে ঐক্যের আহ্বান

সংসদের ভূমিকা প্রসঙ্গে কিরণ বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার মতে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মতের ভিন্নতা স্বাভাবিক; তবে সেই ভিন্নমত যেন দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং জাতীয় স্বার্থ রক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়।

তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা

ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের ২৪টি বিতর্ক দল অংশ নিচ্ছে।

আরও পড়ুন  বিএনপি নেতা মুজিবুর রহমানের দাফন সম্পন্ন সিলেটে