ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জুলাইয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য ওয়ার্কিং গ্রুপ বৈঠক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫৪৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আইন-শৃঙ্খলা, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং সংগঠিত অভিবাসন অপরাধ দমন নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

হাইকমিশনার সারাহ কুক জানান, আগামী ৭ ও ৮ জুলাই ২০২৬ লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে। সেখানে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালের এসওপি অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং অভিবাসন অপরাধ দমন ও পাচার হওয়া অর্থ-সম্পদ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় পতন, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

জুলাইয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য ওয়ার্কিং গ্রুপ বৈঠক

Update Time : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আইন-শৃঙ্খলা, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং সংগঠিত অভিবাসন অপরাধ দমন নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

হাইকমিশনার সারাহ কুক জানান, আগামী ৭ ও ৮ জুলাই ২০২৬ লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে। সেখানে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  চার বছরে পঞ্চম প্রধানমন্ত্রী, বার্নহ্যাম কি বদলাবেন যুক্তরাজ্য?