ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের জয়ে টিএসসিতে উল্লাসে মাতল ঢাবি

ব্রাজিলের জয়ে টিএসসিতে উল্লাস

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল করে বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল।
ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ের পরই ঢাকার টিএসসিতে ব্রাজিল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ম্যাচ চলাকালীন সময় থেকেই ভিড় জমাতে থাকেন ব্রাজিল ভক্তরা।
গোলের পর গোল হলে সেখানে শুরু হয় স্লোগান, পতাকা উড়ানো ও উল্লাসের দৃশ্য।
ম্যাচ শেষ হওয়ার আগেই আনন্দে মেতে ওঠেন সমর্থকরা।

আব্দুর রহমান নামের এক সমর্থক বলেন, শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলেছে।
একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে ব্যবধান আরও বড় হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
তার মতে, দলের পারফরম্যান্স ছিল পুরোপুরি আধিপত্য বিস্তার করা।

আরেক সমর্থক সাজিদ বলেন, নেইমার না থাকায় কিছুটা শূন্যতা অনুভূত হচ্ছে দলের মধ্যে।
তবে কুনহা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্স ছিল দারুণ, যা জয়ের ভিত গড়ে দেয়।
তিনি মনে করেন, এই সমন্বিত পারফরম্যান্সেই এসেছে বড় ব্যবধানের জয়।

এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিল সমর্থকদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।
বিশ্বকাপে দলের পরবর্তী ম্যাচ নিয়েও এখন টিএসসির আড্ডায় চলছে নানা আলোচনা।
উচ্ছ্বাস আর আশাবাদে ভরপুর সময় কাটাচ্ছেন ঢাবির ব্রাজিল ভক্তরা।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জয়ে টিএসসিতে উল্লাসে মাতল ঢাবি

Update Time : ০২:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল করে বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল।
ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ের পরই ঢাকার টিএসসিতে ব্রাজিল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ম্যাচ চলাকালীন সময় থেকেই ভিড় জমাতে থাকেন ব্রাজিল ভক্তরা।
গোলের পর গোল হলে সেখানে শুরু হয় স্লোগান, পতাকা উড়ানো ও উল্লাসের দৃশ্য।
ম্যাচ শেষ হওয়ার আগেই আনন্দে মেতে ওঠেন সমর্থকরা।

আরও পড়ুন  বিশ্বকাপে ৬৮ বছর পর বিরল রেকর্ড গড়ল স্পেন

আব্দুর রহমান নামের এক সমর্থক বলেন, শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলেছে।
একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে ব্যবধান আরও বড় হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
তার মতে, দলের পারফরম্যান্স ছিল পুরোপুরি আধিপত্য বিস্তার করা।

আরেক সমর্থক সাজিদ বলেন, নেইমার না থাকায় কিছুটা শূন্যতা অনুভূত হচ্ছে দলের মধ্যে।
তবে কুনহা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্স ছিল দারুণ, যা জয়ের ভিত গড়ে দেয়।
তিনি মনে করেন, এই সমন্বিত পারফরম্যান্সেই এসেছে বড় ব্যবধানের জয়।

আরও পড়ুন  কার্ডপ্রবণ রেফারির আতঙ্কে স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিল