ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুর শরীরে কালো দাগ কেন হয়? অ্যাকাথোসিস নিগ্রিক্যানস ও ডায়াবেটিসের ঝুঁকি জানুন Logo আয়োকিগাহারা ফরেস্ট: জাপানের রহস্যময় ‘সুইসাইড ফরেস্ট’ এর অজানা সত্য Logo মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দামে নিম্নগতি Logo ইরানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের ইঙ্গিত Logo প্রথম সপ্তাহেই ঝড়, উত্তর আমেরিকায় বাড়ছে ‘দম’ এর দাপট Logo ইরান সংকট খাদ্য নিরাপত্তা: সারের বাজারে নতুন বৈশ্বিক চাপ Logo চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন স্কুলে পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় Logo চুক্তিতে না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে প্রস্তুত যুক্তরাষ্ট্র: পেন্টাগনের সতর্কবার্তা Logo আপনার লোকেশন ট্র্যাক করছে স্মার্টফোন! বন্ধ করবেন যেভাবে Logo ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা নিয়ে যা জানাল পাকিস্তান, কূটনৈতিক তৎপরতা বাড়ছে
ইলেকট্রিক বাস আমদানি

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

ফাইল ছবি

স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো এবং শহরের যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়ে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বৈঠক শেষে গভীর রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নির্দেশনা জারি করবে। ধারণা করা হচ্ছে, আগামী রোববার (৫ এপ্রিল) থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে। যেসব প্রতিষ্ঠান এই ব্যবস্থার আওতায় আসবে, তারা বিশেষ সুবিধাও পাবে। পাশাপাশি বাণিজ্যিক ব্যবহারের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবে পুরনো বাস আমদানির অনুমতি থাকবে না।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেহেতু দেশের বড় একটি অংশ জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল, তাই আন্তর্জাতিক বাজারের প্রভাব সরাসরি পড়ছে। এই পরিস্থিতিতে বিকল্প উৎস খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা দেখা দিয়েছে।

এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকিং সেবা চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। একই সঙ্গে সব মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও খাদ্য ও ওষুধসহ জরুরি সেবাগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিশুর শরীরে কালো দাগ কেন হয়? অ্যাকাথোসিস নিগ্রিক্যানস ও ডায়াবেটিসের ঝুঁকি জানুন

ইলেকট্রিক বাস আমদানি

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

Update Time : ০৫:৫৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬