ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সুখবর! সৌদি উপমন্ত্রী ওয়ালিদ এলখেরেজির ঢাকা সফর এবং গুরুত্বপূর্ণ আলোচনা Logo ইলিয়াস কাঞ্চন দেশে ফিরলেন: চিকিৎসা শেষে সুখবর, জানালেন গুরুত্বপূর্ণ বার্তা Logo নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমানের সহযোগী চন্দনাইশে ছাত্রলীগ ও যুবলীগের বর্তমানে সক্রিয় ২ কর্মী গ্রেপ্তার Logo আপেলের উপকারিতা: ৭টি বৈজ্ঞানিক স্বাস্থ্য উপকারিতা যা আপনাকে অবাক করবে Logo BTS গ্র্যামি বয়কট: গ্র্যামি থেকে সরানো হলো BTS-এর ঐতিহাসিক পারফরম্যান্স ভিডিও Logo ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন পরিষ্কার: দুর্গন্ধ দূর করার ৭টি সহজ উপায় Logo মানসিক চাপ কমানোর উপায়: স্ট্রেসের সময় শান্ত থাকার ৫টি কার্যকর কৌশল Logo ঢাকার বায়ুর মান মাঝারি: AQI ৭৯, জানুন আজকের স্বস্তির খবর Logo শিশুদের খেলাধুলা কেন জরুরি? গবেষণায় মিলল দারুণ তথ্য Logo ব্রেন ফগ দূর করার সহজ উপায়: মনোযোগ বাড়ানোর কার্যকর অভ্যাস

জিবে জল আনার মতো তেলাপিয়া মাছের ভিন্ন স্বাদের রেসিপি ‘লেবু তেলাপিয়া’

রন্ধনশিল্পী ফারহানা মিতুর তৈরি লেবু তেলাপিয়া।

মাছের একঘেয়েমি কাটাতে ভিন্ন স্বাদের কোনো রেসিপি খুঁজছেন? তেলাপিয়া মাছের সাথে লেবুর টক-মিষ্টি মেলবন্ধনে তৈরি করতে পারেন ‘লেবু তেলাপিয়া’। অত্যন্ত সহজ পদ্ধতিতে এই সুস্বাদু খাবারটির রেসিপি আমাদের জানিয়েছেন রন্ধনশিল্পী ফারহানা মিতু

প্রয়োজনীয় উপকরণ:

  • তেলাপিয়া মাছ: ৬ পিস

  • লেবু: ১টি বড় সাইজের

  • পেঁয়াজ কুচি: ২ কাপ

  • হলুদ ও মরিচ গুঁড়া: ১ চা চামচ করে

  • জিরা গুঁড়া: ২ চা চামচ

  • তেল: ১ কাপ

  • কাঁচা মরিচ: ৫/৬টি

  • চিনি: সামান্য (স্বাদ বাড়াতে)

  • লবণ: স্বাদমতো

প্রস্তুত প্রণালী: প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে অর্ধেক চা চামচ হলুদ, মরিচ গুঁড়া, লবণ এবং একটি লেবুর অর্ধেক অংশের রস দিয়ে মাখিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলো লালচে করে ভেজে তুলে রাখুন।

মাছ ভাজা তেলেই পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন (বেশি মচমচে করবেন না)। এরপর বাকি মসলা—হলুদ, মরিচ, জিরা গুঁড়া ও লবণ দিয়ে কষাতে থাকুন। কষানোর সময় বাকি অর্ধেক লেবুর রস দিয়ে দিন এবং প্রায় ৭ মিনিট সময় নিয়ে ভালো করে কষান।

মসলা কষানো হলে আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন। পানিতে বলক আসলে ভাজা মাছগুলো এবং আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে জুতসই ‘লেবু তেলাপিয়া’।

সুখবর! সৌদি উপমন্ত্রী ওয়ালিদ এলখেরেজির ঢাকা সফর এবং গুরুত্বপূর্ণ আলোচনা

জিবে জল আনার মতো তেলাপিয়া মাছের ভিন্ন স্বাদের রেসিপি ‘লেবু তেলাপিয়া’

Update Time : ১১:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

মাছের একঘেয়েমি কাটাতে ভিন্ন স্বাদের কোনো রেসিপি খুঁজছেন? তেলাপিয়া মাছের সাথে লেবুর টক-মিষ্টি মেলবন্ধনে তৈরি করতে পারেন ‘লেবু তেলাপিয়া’। অত্যন্ত সহজ পদ্ধতিতে এই সুস্বাদু খাবারটির রেসিপি আমাদের জানিয়েছেন রন্ধনশিল্পী ফারহানা মিতু

প্রয়োজনীয় উপকরণ:

  • তেলাপিয়া মাছ: ৬ পিস

  • লেবু: ১টি বড় সাইজের

  • পেঁয়াজ কুচি: ২ কাপ

  • হলুদ ও মরিচ গুঁড়া: ১ চা চামচ করে

  • জিরা গুঁড়া: ২ চা চামচ

  • তেল: ১ কাপ

  • কাঁচা মরিচ: ৫/৬টি

  • চিনি: সামান্য (স্বাদ বাড়াতে)

  • লবণ: স্বাদমতো

আরও পড়ুন  শরীরের লোম হঠাৎ দাঁড়িয়ে যায় কেন? জানুন বৈজ্ঞানিক কারণ

প্রস্তুত প্রণালী: প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে অর্ধেক চা চামচ হলুদ, মরিচ গুঁড়া, লবণ এবং একটি লেবুর অর্ধেক অংশের রস দিয়ে মাখিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলো লালচে করে ভেজে তুলে রাখুন।

মাছ ভাজা তেলেই পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন (বেশি মচমচে করবেন না)। এরপর বাকি মসলা—হলুদ, মরিচ, জিরা গুঁড়া ও লবণ দিয়ে কষাতে থাকুন। কষানোর সময় বাকি অর্ধেক লেবুর রস দিয়ে দিন এবং প্রায় ৭ মিনিট সময় নিয়ে ভালো করে কষান।

আরও পড়ুন  পাকা চুল তুললে কি আরও পেকে যায়? জানুন আসল সত্য