ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সন্ধ্যার আগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়ের আশঙ্কা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৬৬১

ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যেই ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, ঢাকাসহ কয়েকটি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার আগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়ের আশঙ্কা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া

Update Time : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যেই ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, ঢাকাসহ কয়েকটি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন  আজ কি বৃষ্টি হবে ঢাকায়? কী বলছে আবহাওয়া অফিস?