ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বকাপ ফাইনাল বিশ্রাম সুবিধা: আর্জেন্টিনা কি ইতিহাসের চাপে? Logo বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন Logo সৌদি ইস্যুতে ইরানকে কড়া বার্তা দিল পাকিস্তান Logo সয়াবিন নয়, সরিষার তেল কি সত্যিই স্বাস্থ্যকর? জানুন সত্য Logo বায়ু ও শব্দদূষণ কমাতে নতুন নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী Logo প্রেমের টানে চীনা নাগরিক ব্রাহ্মণবাড়িয়ায়, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়ে Logo এমিলিয়ানো মার্তিনেজ: অবিশ্বাস্য ত্যাগে খেলছেন বিশ্বকাপ ফাইনাল Logo ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূ, ৩০ ঘণ্টা পর মিলল মরদেহ Logo চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, আহত ১ Logo কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, জাল টাকাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ এলাকায় ভাড়া বাসা থেকে দরজা ভেঙে সাইদুল আমিন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, সীমান্ত বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, রাতে তার রুমমেট বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে বাড়ির মালিক ও আশপাশের বাসিন্দাদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহতের চাচা রুহুল আমিন বলেন, সীমান্ত হাজারীবাগের একটি বাসায় সাবলেট থেকে পড়াশোনা করতেন। তার রুমমেটের বরাত দিয়ে তিনি জানান, রাত নয়টার পর সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখে বিষাক্ত কোনো কিছুর গন্ধ পাওয়া যায়। এতে পরিবারের ধারণা, তিনি বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এর পেছনের কারণ সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।

সীমান্তের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন। তিনি রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডে ভাড়া বাসায় থাকতেন।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনাল বিশ্রাম সুবিধা: আর্জেন্টিনা কি ইতিহাসের চাপে?

রাজধানীর ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Update Time : ০৬:০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

রাজধানীর হাজারীবাগ এলাকায় ভাড়া বাসা থেকে দরজা ভেঙে সাইদুল আমিন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, সীমান্ত বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, রাতে তার রুমমেট বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে বাড়ির মালিক ও আশপাশের বাসিন্দাদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

আরও পড়ুন  নোয়াখালীতে প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি, হাসপাতালে ভর্তি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহতের চাচা রুহুল আমিন বলেন, সীমান্ত হাজারীবাগের একটি বাসায় সাবলেট থেকে পড়াশোনা করতেন। তার রুমমেটের বরাত দিয়ে তিনি জানান, রাত নয়টার পর সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  সাশ্রয়ী স্মার্টফোনে সুখবর, দাম কমাতে নতুন পরিকল্পনা

তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখে বিষাক্ত কোনো কিছুর গন্ধ পাওয়া যায়। এতে পরিবারের ধারণা, তিনি বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এর পেছনের কারণ সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।

সীমান্তের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন। তিনি রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডে ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন  ৫২ হাজার কোটি রুপির অত্যাধুনিক সমরাস্ত্র কিনছে ভারত