ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১০০ কিলোমিটার দৌড়ে বোলিং, অবিশ্বাস্য কীর্তি স্যামের Logo পুরোনো মালিকানায় ফেরার সুযোগ বন্ধে ব্যাংক আইন সংশোধনের প্রস্তাব Logo ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব’, হাসপাতালের বাথরুম দেখে কৃষিমন্ত্রী Logo এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর Logo মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প Logo সাইবার বুলিংয়ের মামলায় কথিত সাংবাদিক মাসুদ রানা গ্রেপ্তার Logo লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার Logo অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, মহার্ঘ ভাতা ঘোষণার দাবি Logo কুলাউড়ায় বিএনপি নেতাকে ডেকে নিয়ে মারধর, ক্ষোভ Logo ৭০ পিস ইয়াবা উদ্ধার: লৌহজংয়ে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, মহার্ঘ ভাতা ঘোষণার দাবি

দশম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে সাংবাদিকদের সমাবেশ

গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাংবাদিকদের আর্থিক সংকট দিন দিন তীব্র হচ্ছে বলে দাবি করেন তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দৈনন্দিন ব্যয় বৃদ্ধির কারণে দেশের সাংবাদিক সমাজ কঠিন আর্থিক সংকটের মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা কাঙ্ক্ষিত হারে না বাড়ায় অনেক গণমাধ্যমকর্মীর পক্ষে বর্তমান ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।

তারা বলেন, ২০১৯ সালে সাংবাদিকদের জন্য ঘোষিত ‘নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ’ নানা আইনি ও প্রশাসনিক অজুহাতে অনেক সংবাদমাধ্যম এখনো বাস্তবায়ন করেনি। সাংবাদিকদের পক্ষ থেকে নতুন ওয়েজ বোর্ড গঠন ও পুরোনো রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

সমাবেশে বিএফইউজের মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী সাংবাদিকদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড ঘোষণা ও কার্যকর করার দাবি জানান।

তিনি বলেন, সরকার যেভাবে সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে, সেভাবে সাংবাদিকদের বেতনও বাড়াতে হবে। একই সঙ্গে দ্রুত দশম ওয়েজ বোর্ড ঘোষণা করে তা কার্যকর করার দাবি জানান তিনি।

সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিষয়ও গণমাধ্যমে প্রকাশ করা হয়। অথচ এই পেশার সঙ্গে যুক্ত অনেক সাংবাদিকই আর্থিক নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সরকারি কর্মচারীরাও জীবনযাপনে কষ্টের মধ্যে রয়েছেন। সরকার সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়িয়েছে। এতে তারা উপকৃত হয়েছেন। কিন্তু সাংবাদিকদের অবস্থা বর্তমানে আরও কঠিন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুতের দাম একাধিকবার বেড়েছে। একই সঙ্গে তেল, সবজি, চাল, ডাল, আটা, রুটি, কাপড়সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এতে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমান বেতন দিয়ে অনেক সাংবাদিকের পক্ষে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।

সাংবাদিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো হালনাগাদ না হওয়ায় গণমাধ্যমকর্মীদের প্রকৃত আয় কমে গেছে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা সমন্বয় করা না হলে সাংবাদিকদের জীবনযাত্রার সংকট আরও বাড়বে।

সমাবেশে বিএফইউজে মহাসচিব সাংবাদিকদের চিকিৎসা ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক সিনিয়র সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক সংকটে পড়ছেন। এমনকি মৃত্যুর পর হাসপাতালের বিল পরিশোধ করাও অনেক পরিবারের জন্য কঠিন হয়ে যাচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে এমন ঘটনাও ঘটছে যেখানে অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

দশম ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নের পাশাপাশি অবিলম্বে সাংবাদিকদের জন্য অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। তাদের মতে, নতুন ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নে সময় লাগতে পারে। তাই তার আগ পর্যন্ত জীবনযাত্রার বাড়তি ব্যয় সামাল দিতে সাংবাদিকদের জন্য মহার্ঘ ভাতা প্রয়োজন।

তারা বলেন, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গণমাধ্যমের স্বাধীন ও পেশাদার সাংবাদিকতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সমাবেশ থেকে সাংবাদিকদের স্বার্থে দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন, নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বেতন কাঠামো পুনর্নির্ধারণের আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

১০০ কিলোমিটার দৌড়ে বোলিং, অবিশ্বাস্য কীর্তি স্যামের

অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, মহার্ঘ ভাতা ঘোষণার দাবি

Update Time : ০৯:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাংবাদিকদের আর্থিক সংকট দিন দিন তীব্র হচ্ছে বলে দাবি করেন তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দৈনন্দিন ব্যয় বৃদ্ধির কারণে দেশের সাংবাদিক সমাজ কঠিন আর্থিক সংকটের মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা কাঙ্ক্ষিত হারে না বাড়ায় অনেক গণমাধ্যমকর্মীর পক্ষে বর্তমান ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।

তারা বলেন, ২০১৯ সালে সাংবাদিকদের জন্য ঘোষিত ‘নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ’ নানা আইনি ও প্রশাসনিক অজুহাতে অনেক সংবাদমাধ্যম এখনো বাস্তবায়ন করেনি। সাংবাদিকদের পক্ষ থেকে নতুন ওয়েজ বোর্ড গঠন ও পুরোনো রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন  বিশেষ অধিবেশন চাইলেন বিরোধীদলীয় নেতা, রাষ্ট্রপতিকে চিঠি

সমাবেশে বিএফইউজের মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী সাংবাদিকদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড ঘোষণা ও কার্যকর করার দাবি জানান।

তিনি বলেন, সরকার যেভাবে সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে, সেভাবে সাংবাদিকদের বেতনও বাড়াতে হবে। একই সঙ্গে দ্রুত দশম ওয়েজ বোর্ড ঘোষণা করে তা কার্যকর করার দাবি জানান তিনি।

সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিষয়ও গণমাধ্যমে প্রকাশ করা হয়। অথচ এই পেশার সঙ্গে যুক্ত অনেক সাংবাদিকই আর্থিক নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সরকারি কর্মচারীরাও জীবনযাপনে কষ্টের মধ্যে রয়েছেন। সরকার সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়িয়েছে। এতে তারা উপকৃত হয়েছেন। কিন্তু সাংবাদিকদের অবস্থা বর্তমানে আরও কঠিন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন  সবুজ জলবায়ু তহবিল কার্যকরে প্রধানমন্ত্রীর আহ্বান

তিনি আরও বলেন, বিদ্যুতের দাম একাধিকবার বেড়েছে। একই সঙ্গে তেল, সবজি, চাল, ডাল, আটা, রুটি, কাপড়সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এতে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমান বেতন দিয়ে অনেক সাংবাদিকের পক্ষে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।

সাংবাদিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো হালনাগাদ না হওয়ায় গণমাধ্যমকর্মীদের প্রকৃত আয় কমে গেছে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা সমন্বয় করা না হলে সাংবাদিকদের জীবনযাত্রার সংকট আরও বাড়বে।

সমাবেশে বিএফইউজে মহাসচিব সাংবাদিকদের চিকিৎসা ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক সিনিয়র সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক সংকটে পড়ছেন। এমনকি মৃত্যুর পর হাসপাতালের বিল পরিশোধ করাও অনেক পরিবারের জন্য কঠিন হয়ে যাচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে এমন ঘটনাও ঘটছে যেখানে অসুস্থ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  বাজেটে দাম কমতে ও বাড়তে পারে যেসব পণ্য