ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমিনবাজারে ময়লা অপসারণে ৩০ দিনের আল্টিমেটাম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫৫১

আমিনবাজারে ময়লা অপসারণে ৩০ দিনের আল্টিমেটাম ঘোষণা করেছে জেলা প্রশাসন। ছবি: সংগৃহীত

সাভারের আমিনবাজারে ময়লা অপসারণে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) আমিনবাজার এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীদের দুর্ভোগও বেড়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে এবং ভবিষ্যতে সেখানে যেন আর বর্জ্য ফেলা না হয়, সে জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান স্থানের পরিবর্তে দূরবর্তী খাসজমিতে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া বর্জ্য অপসারণ শেষে মহাসড়কের দুই পাশে মাটি ভরাট করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাজধানীর প্রবেশপথকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আমিনবাজারে ময়লা অপসারণে ৩০ দিনের আল্টিমেটাম

Update Time : ০৮:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

সাভারের আমিনবাজারে ময়লা অপসারণে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) আমিনবাজার এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীদের দুর্ভোগও বেড়েছে।

আরও পড়ুন  দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে এবং ভবিষ্যতে সেখানে যেন আর বর্জ্য ফেলা না হয়, সে জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান স্থানের পরিবর্তে দূরবর্তী খাসজমিতে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া বর্জ্য অপসারণ শেষে মহাসড়কের দুই পাশে মাটি ভরাট করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাজধানীর প্রবেশপথকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন  জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষের অভিযোগ, চাঞ্চল্যকর তদন্ত শুরু