ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে পাঁচ অবৈধ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং সংশোধিত ২০১৯ আইনের লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম। অভিযানের সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর মালিকরা কোনো ধরনের বৈধ ছাড়পত্র দেখাতে পারেননি বলে জানানো হয়েছে।

এ ছাড়া অভিযানকালে অনুমোদনহীন স্থাপনা নির্মাণ, কৃষিজমি থেকে মাটি কাটা এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিটি ইটভাটাকে ৪ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

চন্দনাইশে ইটভাটাকে জরিমানা

জরিমানার আওতায় পড়া ইটভাটাগুলো হলো পূর্ব লট এলাহাবাদ এলাকার মেসার্স চৌধুরী ব্রিকস (MAA), মেসার্স ন্যাশনাল ব্রিকস (NBM), মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB), মেসার্স পটিয়া ব্রিকস (PBM) এবং মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL)।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষা ও আইন প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে পাঁচ অবৈধ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

Update Time : ০৮:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং সংশোধিত ২০১৯ আইনের লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম। অভিযানের সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর মালিকরা কোনো ধরনের বৈধ ছাড়পত্র দেখাতে পারেননি বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশ নারী হকি দলের দুর্দান্ত জয়ে চাইনিজ তাইপে হার

এ ছাড়া অভিযানকালে অনুমোদনহীন স্থাপনা নির্মাণ, কৃষিজমি থেকে মাটি কাটা এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিটি ইটভাটাকে ৪ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

চন্দনাইশে ইটভাটাকে জরিমানা
চন্দনাইশে পাঁচ অবৈধ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

জরিমানার আওতায় পড়া ইটভাটাগুলো হলো পূর্ব লট এলাহাবাদ এলাকার মেসার্স চৌধুরী ব্রিকস (MAA), মেসার্স ন্যাশনাল ব্রিকস (NBM), মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB), মেসার্স পটিয়া ব্রিকস (PBM) এবং মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL)।

আরও পড়ুন  জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা, ৩ জনকে জরিমানা