ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে স্বামীর প্রহারে গৃহবধূ নিহত, ঘাতক স্বামী আটক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

চন্দনাইশে স্বামীর প্রহারে গৃহবধূ নিহত, স্বামী আটক।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্বামীর প্রহারে রুনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. জাকির হোসেনকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুনা আক্তার চরবরমা গুচ্ছ গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, রাত ১০টার দিকে চরবরমা গুচ্ছ গ্রামে নিজ বসতঘরে পারিবারিক কলহের জেরে স্বামী জাকির হোসেনের সাথে রুনা আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাকির তাকে বেধড়ক মারপিট করেন। এতে ঘটনাস্থলেই রুনা আক্তার মৃত্যুবরণ করেন।

সংবাদ পেয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ সময় পুলিশ ঘাতক স্বামী মো. জাকির হোসেনকে আটক করে।
ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ভিকটিমের স্বামী মো. জাকির হোসেন এবং ভিকটিমের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার বলেন, “এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে স্বামীর প্রহারে গৃহবধূ নিহত, ঘাতক স্বামী আটক

Update Time : ০১:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্বামীর প্রহারে রুনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. জাকির হোসেনকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুনা আক্তার চরবরমা গুচ্ছ গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী।

আরও পড়ুন  জুলাই আন্দোলনের গোপন অধ্যায়: রিফাত রশিদের বিস্ফোরক স্মৃতিচারণ | ২০২৪ আন্দোলন

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, রাত ১০টার দিকে চরবরমা গুচ্ছ গ্রামে নিজ বসতঘরে পারিবারিক কলহের জেরে স্বামী জাকির হোসেনের সাথে রুনা আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাকির তাকে বেধড়ক মারপিট করেন। এতে ঘটনাস্থলেই রুনা আক্তার মৃত্যুবরণ করেন।

সংবাদ পেয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ সময় পুলিশ ঘাতক স্বামী মো. জাকির হোসেনকে আটক করে।
ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ভিকটিমের স্বামী মো. জাকির হোসেন এবং ভিকটিমের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

আরও পড়ুন  চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন