ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সুখবর! সৌদি উপমন্ত্রী ওয়ালিদ এলখেরেজির ঢাকা সফর এবং গুরুত্বপূর্ণ আলোচনা Logo ইলিয়াস কাঞ্চন দেশে ফিরলেন: চিকিৎসা শেষে সুখবর, জানালেন গুরুত্বপূর্ণ বার্তা Logo নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমানের সহযোগী চন্দনাইশে ছাত্রলীগ ও যুবলীগের বর্তমানে সক্রিয় ২ কর্মী গ্রেপ্তার Logo আপেলের উপকারিতা: ৭টি বৈজ্ঞানিক স্বাস্থ্য উপকারিতা যা আপনাকে অবাক করবে Logo BTS গ্র্যামি বয়কট: গ্র্যামি থেকে সরানো হলো BTS-এর ঐতিহাসিক পারফরম্যান্স ভিডিও Logo ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন পরিষ্কার: দুর্গন্ধ দূর করার ৭টি সহজ উপায় Logo মানসিক চাপ কমানোর উপায়: স্ট্রেসের সময় শান্ত থাকার ৫টি কার্যকর কৌশল Logo ঢাকার বায়ুর মান মাঝারি: AQI ৭৯, জানুন আজকের স্বস্তির খবর Logo শিশুদের খেলাধুলা কেন জরুরি? গবেষণায় মিলল দারুণ তথ্য Logo ব্রেন ফগ দূর করার সহজ উপায়: মনোযোগ বাড়ানোর কার্যকর অভ্যাস

পহেলা বৈশাখ স্পেশাল: ‘ইলিশ খিচুড়ি’ রেসিপি

বৈশাখী আয়োজনে জিভে জল আনা ইলিশ খিচুড়ি।

পহেলা বৈশাখের আনন্দ উদযাপনে ভোজনরসিকদের পাতে ইলিশ মাছ না থাকলে যেন উৎসবের পূর্ণতা পায় না। পান্তা-ইলিশ তো হবেই, কিন্তু দুপুরের আয়োজনে ভিন্নতা আনতে পারেন গরম গরম ইলিশ খিচুড়ি দিয়ে। রন্ধনশিল্পী আফরোজা আহমেদ জবা-র রেসিপিতে খুব সহজে ও খাঁটি স্বাদে কীভাবে তৈরি করবেন এই রেসিপিটি, তা নিচে দেওয়া হলো:

প্রয়োজনীয় উপকরণ:

  • মাছের জন্য: ৫-৬ টুকরো বড় ইলিশ মাছ, হলুদ ও মরিচ গুঁড়া (১ চা চামচ করে), লবণ ও সরিষার তেল।

  • খিচুড়ির জন্য: পোলাও চাল (৫০০ গ্রাম), মুগ ডাল (২৫০ গ্রাম—হালকা ভাজা), পেঁয়াজ কুচি (১ কাপ), আদা-রসুন বাটা (১ টেবিল চামচ), হলুদ গুঁড়া (১ চা চামচ), মরিচ গুঁড়া (১ চা চামচ), ধনিয়া গুঁড়া সামান্য, কাঁচামরিচ (৮-১০টি), সরিষার তেল ও লবণ পরিমাণমতো।

  • প্রস্তুত প্রণালী:

  • ১. মাছ রান্না: প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো হলুদ, মরিচ ও লবণ দিয়ে মেখে সামান্য সরিষার তেলে হালকা করে ভেজে তুলে রাখুন।

  • ২. চাল-ডাল প্রস্তুতি: চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। একটি বড় হাঁড়িতে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে এলে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া ,ধনিয়া গুঁড়া ও সামান্য পানি দিয়ে সব মসলা কষিয়ে নিন।

  • ৩. খিচুড়ি রান্না: মসলা কষানো হলে চাল-ডাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি ও পরিমাণমতো লবণ দিয়ে ঢেকে দিন।

  • ৪. দমে বসানো: পানি শুকিয়ে যখন চাল ও ডাল সমান হয়ে আসবে, তখন ওপর থেকে ভাজা মাছের টুকরোগুলো সাজিয়ে দিন। সাথে কাঁচামরিচ ও এক টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন। এবার অল্প আঁচে ১৫-২০ মিনিট দমে রাখুন।

    ব্যাস! তৈরি হয়ে গেল সুগন্ধি ও সুস্বাদু ইলিশ খিচুড়ি। পরিবেশনের আগে ওপরে বেরেস্তা ছড়িয়ে দিন। পহেলা বৈশাখের দুপুরে এই খাবারটি আপনার অতিথি আপ্যায়নে যোগ করবে এক অনন্য মাত্রা।

সুখবর! সৌদি উপমন্ত্রী ওয়ালিদ এলখেরেজির ঢাকা সফর এবং গুরুত্বপূর্ণ আলোচনা

পহেলা বৈশাখ স্পেশাল: ‘ইলিশ খিচুড়ি’ রেসিপি

Update Time : ১১:২১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখের আনন্দ উদযাপনে ভোজনরসিকদের পাতে ইলিশ মাছ না থাকলে যেন উৎসবের পূর্ণতা পায় না। পান্তা-ইলিশ তো হবেই, কিন্তু দুপুরের আয়োজনে ভিন্নতা আনতে পারেন গরম গরম ইলিশ খিচুড়ি দিয়ে। রন্ধনশিল্পী আফরোজা আহমেদ জবা-র রেসিপিতে খুব সহজে ও খাঁটি স্বাদে কীভাবে তৈরি করবেন এই রেসিপিটি, তা নিচে দেওয়া হলো:

প্রয়োজনীয় উপকরণ:

  • মাছের জন্য: ৫-৬ টুকরো বড় ইলিশ মাছ, হলুদ ও মরিচ গুঁড়া (১ চা চামচ করে), লবণ ও সরিষার তেল।

  • খিচুড়ির জন্য: পোলাও চাল (৫০০ গ্রাম), মুগ ডাল (২৫০ গ্রাম—হালকা ভাজা), পেঁয়াজ কুচি (১ কাপ), আদা-রসুন বাটা (১ টেবিল চামচ), হলুদ গুঁড়া (১ চা চামচ), মরিচ গুঁড়া (১ চা চামচ), ধনিয়া গুঁড়া সামান্য, কাঁচামরিচ (৮-১০টি), সরিষার তেল ও লবণ পরিমাণমতো।

  • প্রস্তুত প্রণালী:

  • ১. মাছ রান্না: প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো হলুদ, মরিচ ও লবণ দিয়ে মেখে সামান্য সরিষার তেলে হালকা করে ভেজে তুলে রাখুন।

  • ২. চাল-ডাল প্রস্তুতি: চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। একটি বড় হাঁড়িতে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে এলে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া ,ধনিয়া গুঁড়া ও সামান্য পানি দিয়ে সব মসলা কষিয়ে নিন।

  • ৩. খিচুড়ি রান্না: মসলা কষানো হলে চাল-ডাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি ও পরিমাণমতো লবণ দিয়ে ঢেকে দিন।

  • ৪. দমে বসানো: পানি শুকিয়ে যখন চাল ও ডাল সমান হয়ে আসবে, তখন ওপর থেকে ভাজা মাছের টুকরোগুলো সাজিয়ে দিন। সাথে কাঁচামরিচ ও এক টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন। এবার অল্প আঁচে ১৫-২০ মিনিট দমে রাখুন।

    ব্যাস! তৈরি হয়ে গেল সুগন্ধি ও সুস্বাদু ইলিশ খিচুড়ি। পরিবেশনের আগে ওপরে বেরেস্তা ছড়িয়ে দিন। পহেলা বৈশাখের দুপুরে এই খাবারটি আপনার অতিথি আপ্যায়নে যোগ করবে এক অনন্য মাত্রা।

আরও পড়ুন  সকালের নাস্তায় সেদ্ধ ডিম খেলে মিলবে যেসব উপকার