ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এমবাপ্পের সামনে নতুন ইতিহাস, রোনালদোর রেকর্ড ভাঙতে আর ১১ গোল Logo ইরান-সৌদি সম্পর্ক জোড়া লাগাতে প্রস্তুত তেহরান, বড় বার্তা পেজেশকিয়ানের Logo সারা দেশে বিশেষ অভিযান শুরু, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ Logo মাস্টারদা সূর্য সেন: চট্টগ্রামের অমর বিপ্লবী Logo সিরাজগঞ্জ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ Logo রাঙ্গুনিয়ার অপু দাশের, পাত্রী দেখার কয়েক ঘণ্টা পরই সড়কে ঝরল প্রাণ Logo কলেরা টিকা নিয়ে স্বস্তি, নির্দিষ্ট সময়ের আগেই সাড়া Logo এআই দিয়ে এআই নিয়ন্ত্রণে বড় সতর্কবার্তা Logo গাজীপুর মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৬ Logo যশের ‘টক্সিক’ মুক্তির পর এবার আলোচনার কেন্দ্রে রুক্মিণী বসন্ত।

১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫৬০

বন্যার শঙ্কায় নদীর পানি বৃদ্ধি ও প্লাবিত নিম্নাঞ্চল। ছবি: সংগৃহীত

দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে বন্যার শঙ্কা আরও বেড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আরও ১৫ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

রোববার (১২ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়ে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু এলাকায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের সামনে নতুন ইতিহাস, রোনালদোর রেকর্ড ভাঙতে আর ১১ গোল

১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

Update Time : ০৯:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে বন্যার শঙ্কা আরও বেড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আরও ১৫ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

রোববার (১২ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন  ৪৭তম বিসিএস যোগ্য প্রার্থী সংকট: চমকপ্রদ কারণে ২ হাজার ক্যাডার পদ ফাঁকা

পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়ে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু এলাকায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন  মহররমের চাঁদ দেখা: আশুরার তারিখ ও ছুটির তথ্য