গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী ও অন্যান্য অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সদর থানা পুলিশের অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া মহানগরের বিভিন্ন থানায় পরিচালিত পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতের জারি করা ওয়ারেন্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ জানিয়েছে, পুলিশ কমিশনারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।























