ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৫০২

নেপালে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ।

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সহায়তার হাত বাড়াতে প্রস্তুত বাংলাদেশ। দেশটিতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের সাম্প্রতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের মানুষ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৯৫ জনে পৌঁছেছে। এছাড়া শত শত মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে পর্যটকসহ অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই কঠিন সময়ে দেশটির জনগণ ও সরকারের পাশে রয়েছে বাংলাদেশ। প্রয়োজন হলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নেপালে নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হবে বলে বাংলাদেশ আশা করছে। একই সঙ্গে দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলা হয়েছে, এই দুঃসময়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

Update Time : ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সহায়তার হাত বাড়াতে প্রস্তুত বাংলাদেশ। দেশটিতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের সাম্প্রতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের মানুষ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

আরও পড়ুন  পেরুতে শক্তিশালী ভূমিকম্পের থাবা: ৫ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ঐতিহাসিক স্থাপনা!

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ইতোমধ্যে ৯৫ জনে পৌঁছেছে। এছাড়া শত শত মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে পর্যটকসহ অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই কঠিন সময়ে দেশটির জনগণ ও সরকারের পাশে রয়েছে বাংলাদেশ। প্রয়োজন হলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন  চন্দনাইশে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, নেপালে নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হবে বলে বাংলাদেশ আশা করছে। একই সঙ্গে দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলা হয়েছে, এই দুঃসময়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন  নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা, ২২ মরদেহ উদ্ধার