ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি কাটাতে গিয়ে মৃত্যু, ভিয়েতনামে প্রাণ গেল ১৫ ভারতীয়র

ভিয়েতনামে নৌকাডুবির পর চলছে উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নৌকায় থাকা ৩৬ আরোহীর মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভিয়েতনামের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন পরিচারক ছিলেন। হন মে রুট দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশ্যে যাত্রার সময় উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে নৌকাটি সাগরে উল্টে যায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল। প্রবল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণেই নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও শুরু হয়েছে।

নৌকাডুবির পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজদের সন্ধানে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় উদ্ধারকর্মীরা যৌথভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এদিকে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় হো চি মিন সিটি ও হ্যানয়ে জরুরি রেসপন্স সেন্টার চালু করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুওক ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। সেই পর্যটনকেন্দ্রেই এই মর্মান্তিক দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

জনপ্রিয় সংবাদ

ছুটি কাটাতে গিয়ে মৃত্যু, ভিয়েতনামে প্রাণ গেল ১৫ ভারতীয়র

Update Time : ১১:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬