ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু: ডিসেম্বরেই ৫ বিষয়ে পরীক্ষা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫৩৯

১৬ বছর পর আবার চালু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ডিসেম্বর মাসে ৫ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছবি- সংগ্রহীত

দীর্ঘ ১৬ বছর পর আবারও চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে দেশের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আয়োজন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় জানানো হয়েছে, সম্ভাব্য সময়সূচি অনুযায়ী আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের মোট ৫টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। প্রতিটি বিষয়ের পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ১০০ নম্বর এবং পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।

এছাড়া দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চালু হওয়ার পর বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পিইসি বাতিল করা হলে আবারও মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।

এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে মাসিক বৃত্তি প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান

১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু: ডিসেম্বরেই ৫ বিষয়ে পরীক্ষা

Update Time : ১১:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দীর্ঘ ১৬ বছর পর আবারও চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে দেশের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আয়োজন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় জানানো হয়েছে, সম্ভাব্য সময়সূচি অনুযায়ী আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  জব্বারের বলীখেলায় বাঘা শরীফের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন! রানারআপ রাশেদ

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের মোট ৫টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। প্রতিটি বিষয়ের পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ১০০ নম্বর এবং পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।

এছাড়া দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন  হাম প্রতিরোধে টিকাদান জোরদার, দ্রুত শতভাগ শিশুকে আওতায় আনার আশ্বাস

উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চালু হওয়ার পর বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পিইসি বাতিল করা হলে আবারও মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।

এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে মাসিক বৃত্তি প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন  বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃতি দিল জাতিসংঘ