ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল, বিক্ষোভে ছাত্রশক্তি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫৯১

রংপুরে ছাত্রশক্তির কফিন মিছিল। ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি মহানগর শাখা। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন দাবি তুলে ধরেন।

মিছিলটি নগরীর টাউন হল চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিচার এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি বলেন, জুলাই আন্দোলনের দুই বছর পেরিয়ে গেলেও নিহত ও আহতদের পরিবার এখনো কাঙ্ক্ষিত বিচার পায়নি। তার দাবি, আন্দোলনের সময় যারা হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আহতদের যথাযথ পুনর্বাসনেরও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদের দেশের মাটিতে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির মাধ্যমে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন বলেন, সরকার পরিবর্তনের দীর্ঘ সময় পার হলেও অভিযুক্তদের অনেকেই এখনো প্রকাশ্যে চলাফেরা করছে। তার ভাষ্য, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের মুখ্য সংগঠক আদনান সামির, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মুহাম্মদ রাজিমুজ্জামান হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতারা। পাশাপাশি বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা পেছানো না হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতিও সংহতি প্রকাশ করেন তারা।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল, বিক্ষোভে ছাত্রশক্তি

Update Time : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি মহানগর শাখা। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন দাবি তুলে ধরেন।

মিছিলটি নগরীর টাউন হল চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিচার এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন  জুলাই অভ্যুত্থান পথভ্রষ্ট? শাবিপ্রবি সেমিনারে বিশ্লেষণ

সমাবেশে জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি বলেন, জুলাই আন্দোলনের দুই বছর পেরিয়ে গেলেও নিহত ও আহতদের পরিবার এখনো কাঙ্ক্ষিত বিচার পায়নি। তার দাবি, আন্দোলনের সময় যারা হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে আহতদের যথাযথ পুনর্বাসনেরও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদের দেশের মাটিতে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির মাধ্যমে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  জাবেদের গুলশানের ফ্ল্যাট খুলতেই রোলেক্সের বক্স, বিএমডব্লিউর ৫ চাবি, ৫৩২ টাই, ৩০০ কোট

জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন বলেন, সরকার পরিবর্তনের দীর্ঘ সময় পার হলেও অভিযুক্তদের অনেকেই এখনো প্রকাশ্যে চলাফেরা করছে। তার ভাষ্য, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের মুখ্য সংগঠক আদনান সামির, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মুহাম্মদ রাজিমুজ্জামান হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতারা। পাশাপাশি বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা পেছানো না হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতিও সংহতি প্রকাশ করেন তারা।

আরও পড়ুন  শেখ হাসিনাকে প্রত্যর্পণ: ভারতের কাছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনুরোধ