ইরান যুদ্ধ বিশ্বমন্দা ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে গেলে উৎপাদন ব্যয় বাড়বে এবং অনেক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। এতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
জি-৭ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য সবচেয়ে বেশি অর্থনৈতিক চাপে পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। দেশটির প্রবৃদ্ধি কমে যাওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, যদি তেলের দাম দীর্ঘ সময় বেশি থাকে এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশে নেমে আসতে পারে, যা বিশ্বমন্দার সমতুল্য ধরা হয়।





























