ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের Logo বেতন বাড়ল দ্বিগুণেরও বেশি: নবম পে-স্কেলে কোন গ্রেডে কত পাবেন, দেখুন পূর্ণ তালিকা Logo ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস Logo ই-পেমেন্ট ক্রেডিটে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা Logo ভিসাবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন Logo সবুজবাগে কাতার প্রবাসী যুবক হত্যা, বান্ধবীর বাসায় কী ঘটেছিল Logo সন্তানকে সম্পত্তি দান করলেও থাকবে বাবা-মায়ের ভোগাধিকার Logo চন্দনাইশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২য় বর্ষপূতি উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং আলোচনা সভা Logo পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের দুই দূত Logo জসীম উদ্দীন আহমেদ এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

চট্টগ্রামে মাদক-চাঁদাবাজি দমনে সিএমপির কঠোর বার্তা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৪২

কল্যাণ সভায় বক্তব্য দেন সিএমপি কমিশনার। ছবি: সিএমপির সৌজন্যে

চট্টগ্রামে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই দমনে আরও কার্যকর অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই প্রতিরোধে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, সিএমপির প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেওয়ারও আহ্বান জানান তিনি।

কল্যাণ সভায় আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ সিএমপির কনস্টেবল জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। তার এই অর্জনে সহকর্মীরাও অভিনন্দন জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের

চট্টগ্রামে মাদক-চাঁদাবাজি দমনে সিএমপির কঠোর বার্তা

Update Time : ০১:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

চট্টগ্রামে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই দমনে আরও কার্যকর অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই প্রতিরোধে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

আরও পড়ুন  গোপন ভিডিও: স্টার সিনেপ্লেক্সে যুবক আটক

তিনি আরও বলেন, সিএমপির প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেওয়ারও আহ্বান জানান তিনি।

কল্যাণ সভায় আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ সিএমপির কনস্টেবল জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। তার এই অর্জনে সহকর্মীরাও অভিনন্দন জানান।

আরও পড়ুন  নেত্রকোনায় গাঁজাসহ কারবারি আটক