ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৮

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। শুধু সেপ্টেম্বরের প্রথম দুই দিনেই মৃত্যু হয়েছে ১০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে। নতুন করে পাঁচজনের মৃত্যুর পাশাপাশি দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৮ হাজার ২৮০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ১৯০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল বিভাগে ১১০ জন, রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৬৫ জন, রংপুরে ৩২ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের সংখ্যা ঢাকার পাশাপাশি বিভিন্ন বিভাগেও বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের আগস্ট মাসেই ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে মৃত্যু হয় ৩৬ জনের, জুনে ১৩ জনের এবং মে মাসে একজনের। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন। সেপ্টেম্বরের প্রথম দুই দিনেই আরও ১০ জনের মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার কারণে সেপ্টেম্বরেও ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের

Update Time : ১১:০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। শুধু সেপ্টেম্বরের প্রথম দুই দিনেই মৃত্যু হয়েছে ১০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে। নতুন করে পাঁচজনের মৃত্যুর পাশাপাশি দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৮ হাজার ২৮০ জন।

আরও পড়ুন  শিশুদের বার্নআউট কী কীভাবে চিনবেন

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ১৯০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল বিভাগে ১১০ জন, রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৬৫ জন, রংপুরে ৩২ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের সংখ্যা ঢাকার পাশাপাশি বিভিন্ন বিভাগেও বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন  মস্তিষ্ক সচল রাখার সহজ ও কার্যকর উপায়

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের আগস্ট মাসেই ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে মৃত্যু হয় ৩৬ জনের, জুনে ১৩ জনের এবং মে মাসে একজনের। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন। সেপ্টেম্বরের প্রথম দুই দিনেই আরও ১০ জনের মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার কারণে সেপ্টেম্বরেও ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন  হাসপাতালে শ্বেতা তিওয়ারি,ডেঙ্গু আক্রান্ত অভিনেত্রীর সর্বশেষ অবস্থা