ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আলভারেজ নিয়ে মার্তিনেজের ১ আবেগঘন বার্তা, কঠিন সময়ে বড় সমর্থন Logo ওয়াশিং মেশিন পরিষ্কার করার সহজ নিয়ম মাসে একবার করলেই যথেষ্ট Logo খেজুর দিয়ে তৈরি চকলেট কেক ডিম চিনি ছাড়াই সহজ স্বাস্থ্যকর রেসিপি Logo নেপালে আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক Logo ইসরায়েলি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্য ফ্রান্সসহ ১২ দেশের নিষেধাজ্ঞা Logo স্কিনকেয়ারের পর ফোন চালালে কি ত্বকের ক্ষতি হয়? জানুন আসল তথ্য Logo স্ক্যাল্পের যত্নে ইতালিয়ান হেয়ার ওয়াশিং মেথডের ৫ সহজ কৌশল Logo পাকিস্তান ক্রিকেট ১০ বছর পিছিয়ে গেছে: সাঈদ আজমল Logo বেনজীর আহমেদকে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

ইরান যুদ্ধের খরচে চাপে পেন্টাগন, ৩ হাজার ৭৫০ কোটি ডলার ব্যয়ের দাবি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৪৩

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে কংগ্রেসে বক্তব্য দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের খরচ দ্রুত বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বড় ধরনের আর্থিক চাপে পড়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরান অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার। এই ব্যয় সামাল দিতে কংগ্রেসের কাছে জরুরি অতিরিক্ত তহবিল চেয়েছে ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার কংগ্রেসে অনুষ্ঠিত শুনানিতে হেগসেথ বলেন, চলমান যুদ্ধের পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয়ও এই হিসাবের মধ্যে ধরা হয়েছে। তবে কীভাবে এই ব্যয়ের হিসাব নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছিল অন্তত ১ হাজার ১৩০ কোটি ডলার।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে কংগ্রেসের কাছে অতিরিক্ত প্রায় ৯ হাজার কোটি ডলার বরাদ্দ চেয়েছেন, যার বড় অংশই ইরান যুদ্ধ পরিচালনায় ব্যয় হবে। তবে মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসায় এই অতিরিক্ত বাজেট নিয়ে কংগ্রেসে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা যুদ্ধ ব্যয় ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সামনে আনছেন।

শুনানিতে ডেমোক্র্যাট সিনেটররা অভিযোগ করেন, যুদ্ধের লক্ষ্য ও কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসন স্পষ্ট অবস্থান জানাতে পারেনি। তাঁদের মতে, এই সংঘাত দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিতে পারে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রতিরক্ষা বাজেটের ওপর আরও চাপ সৃষ্টি করবে।

হেগসেথ সতর্ক করে বলেন, অতিরিক্ত অর্থ বরাদ্দ না পেলে সামরিক প্রশিক্ষণ, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং বাহিনীর বিভিন্ন কার্যক্রমে প্রভাব পড়বে। তিনি ২০২৭ অর্থবছরের জন্য ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনেরও আহ্বান জানান। তাঁর দাবি, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে এই বাজেট অত্যন্ত প্রয়োজন।

এদিকে চলমান সংঘাতে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যাও বাড়ছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৪৩০ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।

জনপ্রিয় সংবাদ

আলভারেজ নিয়ে মার্তিনেজের ১ আবেগঘন বার্তা, কঠিন সময়ে বড় সমর্থন

ইরান যুদ্ধের খরচে চাপে পেন্টাগন, ৩ হাজার ৭৫০ কোটি ডলার ব্যয়ের দাবি

Update Time : ১২:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ইরান যুদ্ধের খরচ দ্রুত বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বড় ধরনের আর্থিক চাপে পড়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরান অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার। এই ব্যয় সামাল দিতে কংগ্রেসের কাছে জরুরি অতিরিক্ত তহবিল চেয়েছে ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার কংগ্রেসে অনুষ্ঠিত শুনানিতে হেগসেথ বলেন, চলমান যুদ্ধের পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয়ও এই হিসাবের মধ্যে ধরা হয়েছে। তবে কীভাবে এই ব্যয়ের হিসাব নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছিল অন্তত ১ হাজার ১৩০ কোটি ডলার।

আরও পড়ুন  ইরান-মার্কিন চুক্তি: নেতানিয়াহুর রাজনৈতিক দুঃস্বপ্ন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে কংগ্রেসের কাছে অতিরিক্ত প্রায় ৯ হাজার কোটি ডলার বরাদ্দ চেয়েছেন, যার বড় অংশই ইরান যুদ্ধ পরিচালনায় ব্যয় হবে। তবে মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসায় এই অতিরিক্ত বাজেট নিয়ে কংগ্রেসে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা যুদ্ধ ব্যয় ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সামনে আনছেন।

শুনানিতে ডেমোক্র্যাট সিনেটররা অভিযোগ করেন, যুদ্ধের লক্ষ্য ও কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসন স্পষ্ট অবস্থান জানাতে পারেনি। তাঁদের মতে, এই সংঘাত দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিতে পারে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রতিরক্ষা বাজেটের ওপর আরও চাপ সৃষ্টি করবে।

আরও পড়ুন  ভারতে পাটপণ্যে রপ্তানিতে নতুন শঙ্কা,অ্যান্টি–ডাম্পিংশুল্ক বহাল!

হেগসেথ সতর্ক করে বলেন, অতিরিক্ত অর্থ বরাদ্দ না পেলে সামরিক প্রশিক্ষণ, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং বাহিনীর বিভিন্ন কার্যক্রমে প্রভাব পড়বে। তিনি ২০২৭ অর্থবছরের জন্য ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনেরও আহ্বান জানান। তাঁর দাবি, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে এই বাজেট অত্যন্ত প্রয়োজন।

এদিকে চলমান সংঘাতে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যাও বাড়ছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৪৩০ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।

আরও পড়ুন  ইরান হামলা স্থগিত: ইন্টারসেপ্টর সংকটে যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত