ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের Logo বেতন বাড়ল দ্বিগুণেরও বেশি: নবম পে-স্কেলে কোন গ্রেডে কত পাবেন, দেখুন পূর্ণ তালিকা Logo ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস Logo ই-পেমেন্ট ক্রেডিটে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা Logo ভিসাবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন Logo সবুজবাগে কাতার প্রবাসী যুবক হত্যা, বান্ধবীর বাসায় কী ঘটেছিল Logo সন্তানকে সম্পত্তি দান করলেও থাকবে বাবা-মায়ের ভোগাধিকার Logo চন্দনাইশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২য় বর্ষপূতি উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং আলোচনা সভা Logo পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের দুই দূত Logo জসীম উদ্দীন আহমেদ এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫৩২

পরিকল্পিত নগর গঠনে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন।ছবি: সংগৃহীত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) গঠনের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া ও আশপাশের এলাকাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতেই এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এর কাঠামো গঠন করা হবে।

আইন অনুযায়ী, গণশুনানি ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় পরিকল্পনার কাঠামো প্রণয়ন করবে কর্তৃপক্ষ। তাদের অনুমোদন ছাড়া নির্ধারিত এলাকায় কোনো নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।

এ ছাড়া নদী, খাল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও পুনঃউন্নয়নের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অননুমোদিত নির্মাণ ও জলাশয় ভরাটের মতো অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধানও থাকছে।

আইনে কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি নির্ধারণ, ঋণ গ্রহণ এবং নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন

Update Time : ০৯:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) গঠনের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া ও আশপাশের এলাকাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতেই এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এর কাঠামো গঠন করা হবে।

আরও পড়ুন  অবৈধভাবে তোলা কাদাবালুতে সড়কের কাজ

আইন অনুযায়ী, গণশুনানি ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় পরিকল্পনার কাঠামো প্রণয়ন করবে কর্তৃপক্ষ। তাদের অনুমোদন ছাড়া নির্ধারিত এলাকায় কোনো নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।

এ ছাড়া নদী, খাল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও পুনঃউন্নয়নের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অননুমোদিত নির্মাণ ও জলাশয় ভরাটের মতো অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধানও থাকছে।

আরও পড়ুন  তারেক রহমান শ্রমিক খাতা নাম লেখানো: দেশ গড়ার আহ্বান দিলেন প্রধানমন্ত্রী