ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যুদ্ধজাহাজ নির্মাণে ফিনল্যান্ডের মডেল কেন নিতে চায় যুক্তরাষ্ট্র? Logo পোলিশ অ্যাপেল কেকের সহজ রেসিপি! Logo ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেবে ইউএস-বাংলা Logo সুইডেনের নির্বাচনে ভোট শুরু, সরকারে প্রথমবার আসতে পারে উগ্র ডানপন্থীরা Logo মানচিত্রে আফ্রিকা এত ছোট কেন, বাস্তবে কতটা বড়? Logo iPhone 18 Pro বনাম iPhone 17 Pro নতুন মডেলে কী কী বদলেছে Logo প্রেমের নাটক-সিনেমা কি বন্ধ হয়ে যাচ্ছে? হাইকোর্টে রিট, নজর এখন আদালতের সিদ্ধান্তে Logo ‘হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে’, ভিনিসিয়ুসের সঙ্গীর জীবনে নেমে এলো শোক Logo ১০-০ গোলে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের ঐতিহাসিক হার Logo মেসির পর আর্জেন্টিনা, ম্যারাডোনার ইতিহাস কী বলছে?

লিটন-মেহেদীর শাস্তি নিশ্চিত, এখনো ঠিক হয়নি জরিমানার অঙ্ক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:১৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫২৪

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিটন দাস ও শেখ মেহেদির বিরুদ্ধে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জরিমানার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির বৈঠকে জরিমানার অঙ্ক নির্ধারণ করা হবে।

সূত্র জানায়, জরিমানার অর্থ ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হবে নাকি আলাদাভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা প্রকাশ্যে জানানো হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে শেখ মেহেদির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিসিবির নজরে আসার পর তাকে ব্যাখ্যা দিতে হয়।

অন্যদিকে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বোর্ডকে অবহিত না করেই দেশের বাইরে যাওয়ায় শৃঙ্খলা কমিটির জবাবদিহির মুখোমুখি হন। বিসিবি বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে।

দুই ক্রিকেটারই শৃঙ্খলা কমিটির সামনে হাজির হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জরিমানার পরিমাণ এবং তা কার্যকরের পদ্ধতি নিয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত বিষয় হওয়ায় জরিমানার অঙ্ক প্রকাশ না করার দিকেই ঝুঁকছে বোর্ড।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধজাহাজ নির্মাণে ফিনল্যান্ডের মডেল কেন নিতে চায় যুক্তরাষ্ট্র?

লিটন-মেহেদীর শাস্তি নিশ্চিত, এখনো ঠিক হয়নি জরিমানার অঙ্ক

Update Time : ০১:১৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জরিমানার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির বৈঠকে জরিমানার অঙ্ক নির্ধারণ করা হবে।

সূত্র জানায়, জরিমানার অর্থ ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হবে নাকি আলাদাভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা প্রকাশ্যে জানানো হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন  মেসির স্ত্রীকে রোনালদোর বান্ধবীর বিশেষ উপহার, যা জানালেন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে শেখ মেহেদির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিসিবির নজরে আসার পর তাকে ব্যাখ্যা দিতে হয়।

অন্যদিকে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বোর্ডকে অবহিত না করেই দেশের বাইরে যাওয়ায় শৃঙ্খলা কমিটির জবাবদিহির মুখোমুখি হন। বিসিবি বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে।

আরও পড়ুন  ব্রুনো গিমারাইস আর্সেনাল ট্রান্সফার: অবশেষে বড় চুক্তিতে সম্মতি

দুই ক্রিকেটারই শৃঙ্খলা কমিটির সামনে হাজির হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জরিমানার পরিমাণ এবং তা কার্যকরের পদ্ধতি নিয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত বিষয় হওয়ায় জরিমানার অঙ্ক প্রকাশ না করার দিকেই ঝুঁকছে বোর্ড।

আরও পড়ুন  এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি শেষ আটে বাংলাদেশ