ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই জাদুঘর উদ্বোধন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫৩৬

আজ উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ছবি: সংগৃহীত

জুলাই জাদুঘর উদ্বোধন হচ্ছে আজ বুধবার (৫ আগস্ট)। রাজধানীর গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করবেন।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে। তবে বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা জুলাই জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন স্মৃতি, গুরুত্বপূর্ণ আলোকচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করে এই জাদুঘর গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরাই মূল লক্ষ্য।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনিক ও কারিগরি বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে এই জাদুঘর।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধা, আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও গণমানুষের অংশগ্রহণ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

এ ছাড়া সাংস্কৃতিক আয়োজনে দেশের খ্যাতিমান শিল্পীরা দেশাত্মবোধক গান, আবৃত্তি ও বিশেষ পরিবেশনা উপস্থাপন করবেন। অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘর উদ্বোধন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৯:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

জুলাই জাদুঘর উদ্বোধন হচ্ছে আজ বুধবার (৫ আগস্ট)। রাজধানীর গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করবেন।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে। তবে বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা জুলাই জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

আরও পড়ুন  এলডিসি উত্তরণে জাতিসংঘের সহযোগিতা চাইলেন তিতুমীর

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন স্মৃতি, গুরুত্বপূর্ণ আলোকচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করে এই জাদুঘর গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরাই মূল লক্ষ্য।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনিক ও কারিগরি বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে এই জাদুঘর।

আরও পড়ুন  শিশুদের গড়ে তুললেই গড়বে দেশ: প্রধানমন্ত্রী

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধা, আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও গণমানুষের অংশগ্রহণ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

এ ছাড়া সাংস্কৃতিক আয়োজনে দেশের খ্যাতিমান শিল্পীরা দেশাত্মবোধক গান, আবৃত্তি ও বিশেষ পরিবেশনা উপস্থাপন করবেন। অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন  সাবেক শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন