ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতসহ ৪৭ নেতা

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জুনায়েদ, রাফে, রিফাতসহ ৪৭ জন নেতা।ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)-তে যোগ দিয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মের একাধিক নেতা। ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ মোট ৪৭ জন নেতার যোগদানের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ।

নতুনভাবে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হক এবং ‘আপ বাংলাদেশ’-এর মুখপাত্র শেহরীন সুলতানা ইরা।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করলেও সবার লক্ষ্য ছিল এক—দেশে পরিবর্তন আনা। সেই লক্ষ্য বাস্তবায়নে এখন তারা একসঙ্গে কাজ করবেন। শিগগিরই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন যোগ দেওয়া নেতাদের দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হবে।

অন্যদিকে আসিফ মাহমুদ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে একটি যৌথ অবস্থান তৈরি করা প্রয়োজন। তিনি আরও বলেন, একটি উন্নত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এই ঐক্য গড়ে তোলা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাদের একত্রিত হওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।

জনপ্রিয় সংবাদ

রাউজানে আবারও গুলিতে যুবক খুন, মাদক বিরোধের সন্দেহ

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতসহ ৪৭ নেতা

Update Time : ০৩:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নতুন রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)-তে যোগ দিয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মের একাধিক নেতা। ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ মোট ৪৭ জন নেতার যোগদানের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ।

আরও পড়ুন  হাসনাত আবদুল্লাহর শক্তিশালী বার্তা: দেশের স্বার্থে সংস্কার আমাদেরই দায়িত্ব

নতুনভাবে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হক এবং ‘আপ বাংলাদেশ’-এর মুখপাত্র শেহরীন সুলতানা ইরা।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করলেও সবার লক্ষ্য ছিল এক—দেশে পরিবর্তন আনা। সেই লক্ষ্য বাস্তবায়নে এখন তারা একসঙ্গে কাজ করবেন। শিগগিরই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন যোগ দেওয়া নেতাদের দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ঢাকায় বর্ণিল আমেরিকান মেলা

অন্যদিকে আসিফ মাহমুদ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে একটি যৌথ অবস্থান তৈরি করা প্রয়োজন। তিনি আরও বলেন, একটি উন্নত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এই ঐক্য গড়ে তোলা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাদের একত্রিত হওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন আজ