চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা এলাকায় অবস্থিত ‘দক্ষিণ জোয়ারা নূরীয়া ডুলাফকির (রহঃ) এতিমখানা, হেফজখানা ও হাজ্বী ফাতেমা ইসলাম নূরানী একাডেমী’ এর নবনির্মিত ২য় তলা
নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বাদে জুমা মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ফিতা কাটা ও দোয়ার মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আবু তৈয়ব।
মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু ছৈয়দের সভাপতিত্বে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ নোমান, শেখ টিপু চৌধুরী, মুহাম্মদ আনোয়ার কোম্পানী, মুহাম্মদ ফখরউদ্দিন, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ফরিদ চৌধুরী, মোহাম্মদ হেলাল উদ্দিন টুনু মিয়া, আব্দুল আউয়াল, নুরুল আলম, নুর হোসেন, মোহাম্মদ হাফেজ আব্দুর রশিদ, সৈয়দ মাহমুদ জামিল মোসাদ্দেক, নাছির উদ্দীন, মুহাম্মদ এরশাদ, আবু সৈয়দ, মুহাম্মদ মূসা, মোহাম্মদ জিয়াবুল হক, মোহাম্মদ ইউনুস, নাছির উদ্দীন, নাছির কন্টাক্টর, ইয়াছিন, মোবারক হোসেন, আকিল, ইয়াকুব, ইমতিয়াজ, বোরহান, সাইদ, শাহাদত হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
মাদরাসার সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত পরিচালনা এবং গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বক্তব্য রাখেন
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সরওয়ার কামাল আজিজী।
মাদরাসার নবনির্মিত এই ভবনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা ও হিফজ কার্যক্রমের জন্য আরও একটি সুন্দর ও প্রশস্ত পরিবেশ নিশ্চিত হলো। পরিশেষে, উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত সকলের জন্য প্রীতিভোজ ও উন্নতমানের খাবারের সু-ব্যবস্থা করা হয়।##




























