ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে বন্যাদুর্গত রংমিস্ত্রিদের পাশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাল ও নগদ অর্থ বিতরণ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৬২০

চন্দনাইশে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত রংমিস্ত্রিদেরকে চাল ও নগদ অর্থ বিতরণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

চন্দনাইশ (চট্টগ্রাম ) প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত রংমিস্ত্রিদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা শাখা।

বুধবার চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট বিভাগীয় কার্যালয়ে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমে দেশে – প্রবাসে সার্বিক সহযোগিতা করেন কাতার প্রবাসী মো. ইউছুফ, ওমান প্রবাসী মো. হোসেন, সংগঠনের রাজশাহী বিভাগের সহসভাপতি রাকিবুল হাসান রাকিব এবং খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল।

চন্দনাইশে ত্রাণ বিতরণ
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব – গোলাম মঈনউদ্দিন ময়ূর

গাছবাড়িয়া খাঁনহাট বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি গোলাম মঈনউদ্দিন ময়ূর।

চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একরামুল হক, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি জামাল উদ্দিন এবং ইকবালসহ সংগঠনের স্থানীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা শাখা এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে বন্যাদুর্গত রংমিস্ত্রিদের পাশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাল ও নগদ অর্থ বিতরণ

Update Time : ০২:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

চন্দনাইশ (চট্টগ্রাম ) প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত রংমিস্ত্রিদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা শাখা।

বুধবার চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট বিভাগীয় কার্যালয়ে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমে দেশে – প্রবাসে সার্বিক সহযোগিতা করেন কাতার প্রবাসী মো. ইউছুফ, ওমান প্রবাসী মো. হোসেন, সংগঠনের রাজশাহী বিভাগের সহসভাপতি রাকিবুল হাসান রাকিব এবং খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল।

আরও পড়ুন  চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের শাহসুফি সৈয়্যদ মুহাম্মদ মমতাজ আলী ১৭তম পবিত্র বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত
চন্দনাইশে ত্রাণ বিতরণ
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব – গোলাম মঈনউদ্দিন ময়ূর

গাছবাড়িয়া খাঁনহাট বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি গোলাম মঈনউদ্দিন ময়ূর।

চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একরামুল হক, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি জামাল উদ্দিন এবং ইকবালসহ সংগঠনের স্থানীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন  দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি ও ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা