ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অধিকাংশ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলে সুশাসন প্রতিষ্ঠা, ডিজিটাল সেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা, পরিকল্পিত নগরায়ন ও আবাসন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, প্রায় ৪৭টি কার্যক্রম শতভাগ বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, রাজউকের অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) চালু, বিবিআরএ ও বিইএসআরআই কার্যকর করা এবং ঠিকাদার নিবন্ধন অনলাইনকরণ।

এ ছাড়া ১০টি ডে-কেয়ার ও ব্রেস্টফিডিং কর্নার স্থাপন এবং বৃক্ষরোপণের নির্ধারিত লক্ষ্যমাত্রাও অর্জিত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, চট্টগ্রামের ১০টি খালের ৩০ কিলোমিটার পুনঃখনন, জাতীয় স্থানিক পরিকল্পনার পিএসএফ চূড়ান্ত, সীমিত আয়ের মানুষের আবাসন উদ্যোগ এবং কক্সবাজার মেরিন ড্রাইভে আলোকায়নও সম্পন্ন হয়েছে।

আরও কয়েকটি কার্যক্রম ৯০ শতাংশ পর্যন্ত এগিয়েছে। এর মধ্যে রয়েছে সুশাসন নিশ্চিতকরণ, মামলা জট নিরসন সফটওয়্যার, অনলাইন না-দাবী সনদ, ওল্ড ঢাকা রিভিটালাইজেশন প্রজেক্ট এবং ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট উদ্যোগ।

মন্ত্রণালয়ের মূল্যায়নে, অবশিষ্ট কার্যক্রমও বাস্তবায়নের পথে রয়েছে। ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে ডিজিটাল সেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, ভূমিকম্প নিরাপত্তা, পরিকল্পিত নগরায়ন ও নিরাপদ আবাসনের ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

লা লিগার রেকর্ড: যে অবিশ্বাস্য কীর্তি ভাঙা কঠিন

১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি

Update Time : ১০:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অধিকাংশ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলে সুশাসন প্রতিষ্ঠা, ডিজিটাল সেবা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা, পরিকল্পিত নগরায়ন ও আবাসন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, প্রায় ৪৭টি কার্যক্রম শতভাগ বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, রাজউকের অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) চালু, বিবিআরএ ও বিইএসআরআই কার্যকর করা এবং ঠিকাদার নিবন্ধন অনলাইনকরণ।

আরও পড়ুন  প্রতি বছর একটি গাছ লাগাতে শিশুদের আহ্বান প্রধানমন্ত্রীর

এ ছাড়া ১০টি ডে-কেয়ার ও ব্রেস্টফিডিং কর্নার স্থাপন এবং বৃক্ষরোপণের নির্ধারিত লক্ষ্যমাত্রাও অর্জিত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, চট্টগ্রামের ১০টি খালের ৩০ কিলোমিটার পুনঃখনন, জাতীয় স্থানিক পরিকল্পনার পিএসএফ চূড়ান্ত, সীমিত আয়ের মানুষের আবাসন উদ্যোগ এবং কক্সবাজার মেরিন ড্রাইভে আলোকায়নও সম্পন্ন হয়েছে।

আরও কয়েকটি কার্যক্রম ৯০ শতাংশ পর্যন্ত এগিয়েছে। এর মধ্যে রয়েছে সুশাসন নিশ্চিতকরণ, মামলা জট নিরসন সফটওয়্যার, অনলাইন না-দাবী সনদ, ওল্ড ঢাকা রিভিটালাইজেশন প্রজেক্ট এবং ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট উদ্যোগ।

আরও পড়ুন  বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকদের নতুন নিয়ম