ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিউটি কেনাকাটায় জেন জির নজর এখন ইনগ্রেডিয়েন্টে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৫০৯

প্রসাধনী কেনার ক্ষেত্রে কার্যকারিতা ও ইনগ্রেডিয়েন্টকে বেশি গুরুত্ব দিচ্ছে জেন–জি। | ছবি: সংগৃহীত

বিউটি ইন্ডাস্ট্রিতে জেন–জির প্রভাব এখন আর শুধু নতুন কোনো ট্রেন্ড ভাইরাল হওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রসাধনী কেনার ক্ষেত্রেও এই প্রজন্ম তৈরি করছে নতুন ধরনের চাহিদা। আকর্ষণীয় প্যাকেজিং কিংবা চটকদার বিজ্ঞাপনের বদলে পণ্যটি আসলে কতটা কার্যকর, কী কী উপাদান রয়েছে এবং সেটি নিজের প্রয়োজনের সঙ্গে কতটা মানানসই—এসব বিষয়ই এখন বেশি গুরুত্ব পাচ্ছে।

প্যাকেজিং নয়, কার্যকারিতাই আগে

একসময় সুন্দর বোতল, চোখে পড়ার মতো ডিজাইন কিংবা ‘ক্লিন’, ‘ভেগান’ ও ‘ক্রুয়েলটি-ফ্রি’-এর মতো শব্দ ক্রেতাদের আকৃষ্ট করতে বড় ভূমিকা রাখত। তবে জেন–জির ক্ষেত্রে শুধু এসব দাবি দিয়ে মন জয় করা কঠিন হয়ে উঠছে। তাঁরা জানতে চাইছেন, কোনো প্রোডাক্ট সত্যিই ত্বক বা চুলের নির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারে কি না।

অর্থাৎ পণ্যটি দেখতে কেমন, তার চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ সেটি ব্যবহার করলে কী ফল পাওয়া যাবে। নিয়মিত রুটিনে জায়গা করে নেওয়ার মতো প্রয়োজনীয়তা ও কার্যকারিতাই হয়ে উঠছে কেনাকাটার অন্যতম মাপকাঠি।

এক পণ্যে একাধিক সুবিধার চাহিদা

দ্রুতগতির জীবনযাত্রায় দীর্ঘ বিউটি রুটিনের বদলে সহজ ও কার্যকর সমাধানের দিকে ঝুঁকছে জেন–জি। তাই একই পণ্যে একাধিক সুবিধা পাওয়া যায়—এমন ফর্মুলার চাহিদা বাড়ছে।

বিশেষ করে মেকআপে স্কিনকেয়ারের সুবিধা যুক্ত পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। যেমন এমন কোনো মেকআপ প্রোডাক্ট, যা ত্বকে ভালো ফিনিশ দেওয়ার পাশাপাশি ময়েশ্চারাইজিং বা অন্যান্য স্কিনকেয়ার সুবিধাও দিতে পারে। কম সময়ে বেশি সুবিধা পাওয়াকে এখন আর মানের সঙ্গে আপস হিসেবে দেখছে না এই প্রজন্ম।

ইনগ্রেডিয়েন্ট লিস্টেই নজর

জেন–জির বিউটি শপিংয়ের আরেকটি বড় পরিবর্তন হলো ইনগ্রেডিয়েন্ট নিয়ে বাড়তি আগ্রহ। শুধু প্যাকেটের সামনে লেখা দাবি দেখে সিদ্ধান্ত না নিয়ে অনেকেই পেছনের লেবেলও ভালোভাবে দেখছেন। নির্দিষ্ট কোনো উপাদান কীভাবে কাজ করে, সেটি কতটা রয়েছে এবং কোন অবস্থানে আছে—এসব নিয়েও তৈরি হচ্ছে সচেতনতা।

হেয়ারকেয়ার পণ্যের ক্ষেত্রেও বিষয়টি স্পষ্ট। প্যানথেনল, আরগান অয়েল বা অন্য কোনো উপাদানকে সামনে তুলে ধরা হলে সেটি সত্যিই ইনগ্রেডিয়েন্ট লিস্টে কতটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, সেটিও ক্রেতারা যাচাই করছেন। এমনকি ‘ফ্র্যাগরেন্স’ বা ‘পারফিউম’ ব্যবহারের বিষয়টিও অনেকের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

ব্র্যান্ডের স্বচ্ছতাই আস্থা তৈরি করছে

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়া এখন আর একটি বিউটি ব্র্যান্ডের জন্য যথেষ্ট নয়। কোন উপাদান কেন ব্যবহার করা হয়েছে, পণ্যটি কীভাবে কাজ করে এবং ব্র্যান্ডের দাবির পেছনে কী ধরনের তথ্য রয়েছে—এসব বিষয়ে পরিষ্কার তথ্য দিতে হচ্ছে।

ফলে বিউটি ব্র্যান্ডগুলোর জন্য ট্রান্সপারেন্সি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সুন্দর প্যাকেজিং ক্রেতার নজর কাড়তে পারে, কিন্তু পণ্যের মান ও পরিষ্কার তথ্যই দীর্ঘমেয়াদে আস্থা তৈরি করতে পারে।

নিজের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিচ্ছে জেন–জি

একটি নির্দিষ্ট ট্রেন্ড সবার জন্য উপযোগী—এমন ধারণা থেকেও ধীরে ধীরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম। নিজের স্কিন টাইপ, স্কিন টোন, জীবনযাপন ও পরিবেশের সঙ্গে মানানসই পণ্য খুঁজছেন তাঁরা।

উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য আরামদায়ক ফর্মুলা, বিভিন্ন স্কিন টোনে মানানসই মেকআপ এবং দৈনন্দিন ব্যবহারে সহজ পণ্য তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি পরিবেশের ওপর কম প্রভাব ফেলে এমন প্যাকেজিং ও দায়িত্বশীল উৎপাদনপ্রক্রিয়াও অনেক ক্রেতার বিবেচনায় থাকছে।

বেশি প্রসাধনী নয়, প্রয়োজনের সঠিক পণ্য

জেন–জির হাত ধরে বিউটি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পরিবর্তন সম্ভবত কোনো নির্দিষ্ট ইনগ্রেডিয়েন্ট বা ভাইরাল প্রোডাক্ট নয়; বরং ক্রেতাদের চিন্তাভাবনায় পরিবর্তন। তাঁরা হয়তো কম পণ্য কিনতে চাইছেন, কিন্তু কেন সেটি কিনছেন সে বিষয়ে আরও নিশ্চিত হতে চাইছেন।

একটি প্রোডাক্ট সত্যিই প্রয়োজনীয় কি না, নিয়মিত ব্যবহার করা হবে কি না এবং দামের তুলনায় এর পারফরম্যান্স যথেষ্ট কি না—এসব প্রশ্নই এখন ক্রয়ের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। ফলে বিউটি বাজারও ধীরে ধীরে ‘বেশি প্রোডাক্ট’ থেকে ‘ভালো ও প্রয়োজনীয় প্রোডাক্ট’-এর দিকে এগোচ্ছে। জেন–জির কাছে ভবিষ্যতের বিউটি তাই শুধু সুন্দর প্যাকেজিং নয়; বরং কম প্রোডাক্টে বেশি কার্যকারিতা, পরিষ্কার ইনগ্রেডিয়েন্ট এবং সত্যিকারের স্বচ্ছতা।

জনপ্রিয় সংবাদ

বিউটি কেনাকাটায় জেন জির নজর এখন ইনগ্রেডিয়েন্টে

Update Time : ১০:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বিউটি ইন্ডাস্ট্রিতে জেন–জির প্রভাব এখন আর শুধু নতুন কোনো ট্রেন্ড ভাইরাল হওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রসাধনী কেনার ক্ষেত্রেও এই প্রজন্ম তৈরি করছে নতুন ধরনের চাহিদা। আকর্ষণীয় প্যাকেজিং কিংবা চটকদার বিজ্ঞাপনের বদলে পণ্যটি আসলে কতটা কার্যকর, কী কী উপাদান রয়েছে এবং সেটি নিজের প্রয়োজনের সঙ্গে কতটা মানানসই—এসব বিষয়ই এখন বেশি গুরুত্ব পাচ্ছে।

প্যাকেজিং নয়, কার্যকারিতাই আগে

একসময় সুন্দর বোতল, চোখে পড়ার মতো ডিজাইন কিংবা ‘ক্লিন’, ‘ভেগান’ ও ‘ক্রুয়েলটি-ফ্রি’-এর মতো শব্দ ক্রেতাদের আকৃষ্ট করতে বড় ভূমিকা রাখত। তবে জেন–জির ক্ষেত্রে শুধু এসব দাবি দিয়ে মন জয় করা কঠিন হয়ে উঠছে। তাঁরা জানতে চাইছেন, কোনো প্রোডাক্ট সত্যিই ত্বক বা চুলের নির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারে কি না।

অর্থাৎ পণ্যটি দেখতে কেমন, তার চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ সেটি ব্যবহার করলে কী ফল পাওয়া যাবে। নিয়মিত রুটিনে জায়গা করে নেওয়ার মতো প্রয়োজনীয়তা ও কার্যকারিতাই হয়ে উঠছে কেনাকাটার অন্যতম মাপকাঠি।

আরও পড়ুন  ভেজানো কিশমিশে উপকারিতা: প্রতিদিন খেলে শরীরে কী পরিবর্তন হয়?

এক পণ্যে একাধিক সুবিধার চাহিদা

দ্রুতগতির জীবনযাত্রায় দীর্ঘ বিউটি রুটিনের বদলে সহজ ও কার্যকর সমাধানের দিকে ঝুঁকছে জেন–জি। তাই একই পণ্যে একাধিক সুবিধা পাওয়া যায়—এমন ফর্মুলার চাহিদা বাড়ছে।

বিশেষ করে মেকআপে স্কিনকেয়ারের সুবিধা যুক্ত পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। যেমন এমন কোনো মেকআপ প্রোডাক্ট, যা ত্বকে ভালো ফিনিশ দেওয়ার পাশাপাশি ময়েশ্চারাইজিং বা অন্যান্য স্কিনকেয়ার সুবিধাও দিতে পারে। কম সময়ে বেশি সুবিধা পাওয়াকে এখন আর মানের সঙ্গে আপস হিসেবে দেখছে না এই প্রজন্ম।

ইনগ্রেডিয়েন্ট লিস্টেই নজর

জেন–জির বিউটি শপিংয়ের আরেকটি বড় পরিবর্তন হলো ইনগ্রেডিয়েন্ট নিয়ে বাড়তি আগ্রহ। শুধু প্যাকেটের সামনে লেখা দাবি দেখে সিদ্ধান্ত না নিয়ে অনেকেই পেছনের লেবেলও ভালোভাবে দেখছেন। নির্দিষ্ট কোনো উপাদান কীভাবে কাজ করে, সেটি কতটা রয়েছে এবং কোন অবস্থানে আছে—এসব নিয়েও তৈরি হচ্ছে সচেতনতা।

হেয়ারকেয়ার পণ্যের ক্ষেত্রেও বিষয়টি স্পষ্ট। প্যানথেনল, আরগান অয়েল বা অন্য কোনো উপাদানকে সামনে তুলে ধরা হলে সেটি সত্যিই ইনগ্রেডিয়েন্ট লিস্টে কতটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, সেটিও ক্রেতারা যাচাই করছেন। এমনকি ‘ফ্র্যাগরেন্স’ বা ‘পারফিউম’ ব্যবহারের বিষয়টিও অনেকের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

আরও পড়ুন  গরমে কফিপ্রেমীদের নতুন পছন্দ, ইতালির অ্যাফোগাটো কফি

ব্র্যান্ডের স্বচ্ছতাই আস্থা তৈরি করছে

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়া এখন আর একটি বিউটি ব্র্যান্ডের জন্য যথেষ্ট নয়। কোন উপাদান কেন ব্যবহার করা হয়েছে, পণ্যটি কীভাবে কাজ করে এবং ব্র্যান্ডের দাবির পেছনে কী ধরনের তথ্য রয়েছে—এসব বিষয়ে পরিষ্কার তথ্য দিতে হচ্ছে।

ফলে বিউটি ব্র্যান্ডগুলোর জন্য ট্রান্সপারেন্সি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সুন্দর প্যাকেজিং ক্রেতার নজর কাড়তে পারে, কিন্তু পণ্যের মান ও পরিষ্কার তথ্যই দীর্ঘমেয়াদে আস্থা তৈরি করতে পারে।

নিজের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিচ্ছে জেন–জি

একটি নির্দিষ্ট ট্রেন্ড সবার জন্য উপযোগী—এমন ধারণা থেকেও ধীরে ধীরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম। নিজের স্কিন টাইপ, স্কিন টোন, জীবনযাপন ও পরিবেশের সঙ্গে মানানসই পণ্য খুঁজছেন তাঁরা।

উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য আরামদায়ক ফর্মুলা, বিভিন্ন স্কিন টোনে মানানসই মেকআপ এবং দৈনন্দিন ব্যবহারে সহজ পণ্য তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি পরিবেশের ওপর কম প্রভাব ফেলে এমন প্যাকেজিং ও দায়িত্বশীল উৎপাদনপ্রক্রিয়াও অনেক ক্রেতার বিবেচনায় থাকছে।

আরও পড়ুন  প্রাপ্তবয়স্ক সন্তানেরা কেন পরিবার থেকে দূরে সরে যায়?