ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত ও জরিমানা আদায়ে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

আগামী ১৮ আগস্ট ২০২৬ থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রযুক্তির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, এআই ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয় ব্যবস্থায় সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।

মামলার তথ্য পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে। এর মধ্যে বিকাশ, নগদসহ অনুমোদিত সেবার মাধ্যমে জরিমানা পরিশোধ করা যাবে।

হাইওয়ে পুলিশ বলছে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে অপরাধের তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে।

পুলিশের আশা, এআইভিত্তিক অটো ফাইন ব্যবস্থা চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়বে, যান চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ব্যবস্থা কার্যকর করতে যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চেয়েছে হাইওয়ে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন’

Update Time : ১১:০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত ও জরিমানা আদায়ে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

আগামী ১৮ আগস্ট ২০২৬ থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রযুক্তির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, এআই ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয় ব্যবস্থায় সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।

আরও পড়ুন  কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

মামলার তথ্য পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে। এর মধ্যে বিকাশ, নগদসহ অনুমোদিত সেবার মাধ্যমে জরিমানা পরিশোধ করা যাবে।

হাইওয়ে পুলিশ বলছে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে অপরাধের তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে।

আরও পড়ুন  নীলফামারীতে বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু