ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের তিনব্যাপি বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন Logo সাদুর বউ চরিত্রে তুষির রূপান্তর, ‘রইদে’র পেছনের অজানা গল্প Logo মৃত্যুর পরও জনপ্রিয়তায় অমর, কেন এলভিস প্রিসলি আজও ‘দ্য কিং’? Logo হাম: নতুন ৬ মৃত্যু, ভয়াবহ পরিস্থিতির আপডেট Logo বাংলাদেশ দল: ডারউইনে ঐতিহাসিক জয়ে প্রবাসীদের উচ্ছ্বাস Logo বাংলাদেশ দল: নাজমুলের চোখে ম্যাচসেরা, জয়ের পর কী করবেন? Logo চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন Logo ‘টক্সিক’-এ কিয়ারাকে চুম্বন করেননি ইয়াশ? অভিনেতার বক্তব্যে Logo কাঁদতে কাঁদতে অডিশন থেকে ফিরতেন, কানের দুলেই খুঁজতেন একটু আনন্দ Logo ভালোবাসার জন্য ক্যারিয়ার নিয়েও আপস করতে প্রস্তুত ছিলেন নিকোল কিডম্যান

চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন

চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের চট্টগ্রাম - ১৪ (চন্দনাইশ - সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ সহ অতিথিরা।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।’ উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র‍্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও উপজেলার ৩ জন সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম – ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান।

উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার,
বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল, সিরাজুল ইসলাম,
মৎস্য চাষী পেয়ারু মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এরপর চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে চট্টগ্রাম – ১৪ (চন্দনাইশ – সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর ব্যক্তিগত পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের তিনব্যাপি বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন

Update Time : ০৩:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।’ উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র‍্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও উপজেলার ৩ জন সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুন  চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল মৎস্যচাষি জেলে ফনিন্দ্র দাশের স্বপ্ন

পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম – ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান।

আরও পড়ুন  সাদা পাথর হোটেল ও রিসোর্টে প্রকৃতির শান্তির ছোঁয়া

উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার,
বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল, সিরাজুল ইসলাম,
মৎস্য চাষী পেয়ারু মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুন  মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবকের মর্মান্তিক মৃত্যু