ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমোনের ভারসাম্য ঠিক রাখতে যা করবেন Logo সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি শাহিনের মতবিনিময় Logo ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পরিকল্পনা প্রধানমন্ত্রীর Logo তেজগাঁও-পল্টন থানার ওসি প্রত্যাহার, ডিএমপি সদর দফতরে সংযুক্ত Logo টাবুর তারুণ্যের রহস্য: ৫৪ বছরেও ফিট থাকার সহজ কৌশল Logo চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo স্যানিটারিওয়্যার বাজারে মেঘনা গ্রুপ, বিনিয়োগ ৩০০ কোটি টাকা Logo থ্যালাসেমিয়া রোগীর জন্য কোন খাবার উপকারী Logo গাজীপুর উন্নয়নে সাংবাদিকদের নতুন প্রত্যয়

বেসরকারি গ্রন্থাগার সংহতির জাতীয় সম্মেলন, নতুন নেতৃত্ব

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫১৫

বেসরকারি গ্রন্থাগার সংহতির প্রথম জাতীয় সম্মেলনে প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি’র প্রথম জাতীয় সম্মেলন। সারাদেশ থেকে শতাধিক গ্রন্থাগারের প্রতিনিধি এতে অংশ নেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক শ্বেত পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলের পাঠাগার ও গণগ্রন্থাগারের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শেখ জুলফিকার আলী, গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, পুরান ঢাকার গ্রন্থবিতানের সাধারণ সম্পাদক জহির উদ্দিনসহ বিভিন্ন গ্রন্থাগারের প্রতিনিধিরা।

প্রথম অধিবেশনে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক মোহাম্মদ শাহনেওয়াজ সভাপতিত্ব করেন। সদস্য সচিব জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের নিয়ে সাবজেক্ট কমিটি গঠন করা হয়। আলোচনার পর মোহাম্মদ শাহনেওয়াজকে সভাপতি এবং জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি ৩৩ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়।

পাশাপাশি সম্মেলনে নতুন জাতীয় কমিটি ও সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। আয়োজকদের আশা, দেশের বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে এনে পাঠাভ্যাস বৃদ্ধি, জ্ঞানচর্চা এবং গ্রন্থাগারভিত্তিক সামাজিক কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

হরমোনের ভারসাম্য ঠিক রাখতে যা করবেন

বেসরকারি গ্রন্থাগার সংহতির জাতীয় সম্মেলন, নতুন নেতৃত্ব

Update Time : ০৮:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি’র প্রথম জাতীয় সম্মেলন। সারাদেশ থেকে শতাধিক গ্রন্থাগারের প্রতিনিধি এতে অংশ নেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক শ্বেত পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলের পাঠাগার ও গণগ্রন্থাগারের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আরও পড়ুন  লাশ চুরি থেকে কঙ্কাল বাণিজ্য, বিস্তৃত ভয়ংকর সিন্ডিকেট

সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শেখ জুলফিকার আলী, গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, পুরান ঢাকার গ্রন্থবিতানের সাধারণ সম্পাদক জহির উদ্দিনসহ বিভিন্ন গ্রন্থাগারের প্রতিনিধিরা।

প্রথম অধিবেশনে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক মোহাম্মদ শাহনেওয়াজ সভাপতিত্ব করেন। সদস্য সচিব জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

আরও পড়ুন  জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ডা. শফিকুর রহমানের বিশেষ কূটনৈতিক ঘোষণা

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের নিয়ে সাবজেক্ট কমিটি গঠন করা হয়। আলোচনার পর মোহাম্মদ শাহনেওয়াজকে সভাপতি এবং জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি ৩৩ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়।

পাশাপাশি সম্মেলনে নতুন জাতীয় কমিটি ও সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। আয়োজকদের আশা, দেশের বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে এনে পাঠাভ্যাস বৃদ্ধি, জ্ঞানচর্চা এবং গ্রন্থাগারভিত্তিক সামাজিক কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে।

আরও পড়ুন  হাম প্রাদুর্ভাব তথ্য নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন