ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

রাজধানীতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা। ছবি: প্রতীকী

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনায় সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁওয়ের তারাবাগ দুই নম্বর গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত নারী নার্গিস বেগম (৩৭) এবং তার শিশু সন্তান মাহিম (৫)।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, সিএনজি অটোরিকশাচালক স্বামীর সঙ্গে বিরোধের কারণে মা প্রথমে সন্তানকে হত্যা করেন এবং পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

রাজধানীতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Update Time : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬