ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০ হাজার ছাড়াল দেশে Logo নাঈম হাসানকে তুলে নেওয়ার চেষ্টা: তদন্ত দাবিতে এবি পার্টির উদ্বেগ Logo রোনালদোর জবাবেই থামল বিতর্ক, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী Logo প্রিমিয়ার লিগে নতুন নিয়ম: চুল টানলেই আর লাল কার্ড নয় Logo সৈয়দ আব্দুল হাদীকে রাষ্ট্রীয় সম্মাননা, দেশপ্রেমের আহ্বানে আবেগঘন সন্ধ্যা Logo মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ, নেইমার ছাড়াই চমক Logo বিশ্বকাপে ভিএআরের নতুন ইতিহাস, ‘ভুল পরিচয়’ শনাক্তে নজির Logo ভিনিসিয়ুসের হুঁশিয়ারি: বিশ্বকাপ জিততেই এসেছে ব্রাজিল Logo পার্ট-টাইম চাকরি: পড়াশোনার পাশাপাশি আয়ের ৫ জনপ্রিয় উপায় Logo টাকা সঞ্চয়ের টিপস: পকেট খালি হলেও গড়ুন সঞ্চয়ের অভ্যাস

বিরোধী দলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫৫৫

সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষার প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও জাতীয় স্বার্থে আলোচনার দরজা সব সময় খোলা থাকবে। সংসদে দেওয়া বক্তব্যে তিনি এই অবস্থান তুলে ধরেন।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান জ্বালানি সংকট ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা উত্থাপন করেন। সেই আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ বহু শহীদের আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন। তাই দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বিরোধী দল যদি দেশের মানুষের কল্যাণে কোনো প্রস্তাব বা সুপারিশ দেয়, সরকার তা গুরুত্বসহকারে বিবেচনা করবে। বাস্তবসম্মত হলে সেই প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, সংসদ হলো দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং জনগণের স্বার্থ রক্ষাই হবে সরকারের মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০ হাজার ছাড়াল দেশে

বিরোধী দলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

Update Time : ০৪:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষার প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও জাতীয় স্বার্থে আলোচনার দরজা সব সময় খোলা থাকবে। সংসদে দেওয়া বক্তব্যে তিনি এই অবস্থান তুলে ধরেন।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান জ্বালানি সংকট ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা উত্থাপন করেন। সেই আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন  দুই কোটি শিশুকে হামের ভ্যাকসিন দিতে পারবে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ বহু শহীদের আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন। তাই দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বিরোধী দল যদি দেশের মানুষের কল্যাণে কোনো প্রস্তাব বা সুপারিশ দেয়, সরকার তা গুরুত্বসহকারে বিবেচনা করবে। বাস্তবসম্মত হলে সেই প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  ধর্ষণচেষ্টা: চকলেটের প্রলোভনে শিশুকে জঙ্গলে নেওয়ার অভিযোগ