ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের Logo বেতন বাড়ল দ্বিগুণেরও বেশি: নবম পে-স্কেলে কোন গ্রেডে কত পাবেন, দেখুন পূর্ণ তালিকা Logo ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস Logo ই-পেমেন্ট ক্রেডিটে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা Logo ভিসাবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন Logo সবুজবাগে কাতার প্রবাসী যুবক হত্যা, বান্ধবীর বাসায় কী ঘটেছিল Logo সন্তানকে সম্পত্তি দান করলেও থাকবে বাবা-মায়ের ভোগাধিকার Logo চন্দনাইশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২য় বর্ষপূতি উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং আলোচনা সভা Logo পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের দুই দূত Logo জসীম উদ্দীন আহমেদ এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর, থাকছে যেসব কর্মসূচি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৫

ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর শুরু হচ্ছে রোববার (৬ সেপ্টেম্বর)। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন তিনি। সফরে পারিবারিক কবর জিয়ারত, নাগরিক সংবর্ধনা এবং প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁওয়ের পথে রওনা হবেন তিনি। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার অবতরণের পর তিনি সার্কিট হাউসে যাবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে।

এরপর শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে যাবেন মির্জা ফখরুল। সেখানে তাঁর বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। পরে তিনি কালীবাড়ি এলাকায় নিজের বাসভবনে যাবেন।

দুপুরে নিজ বাসভবনে খাবার ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। দিনের কর্মসূচি শেষে রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিনে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল। এরপর তিনি নিজ বাসভবন ও সার্কিট হাউসে যাবেন।

দুই দিনের সফর শেষে হেলিকপ্টারে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটি তাঁর প্রথম সফর হওয়ায় স্থানীয় পর্যায়ে এ সফরকে ঘিরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর, থাকছে যেসব কর্মসূচি

Update Time : ১১:৫০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর শুরু হচ্ছে রোববার (৬ সেপ্টেম্বর)। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন তিনি। সফরে পারিবারিক কবর জিয়ারত, নাগরিক সংবর্ধনা এবং প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁওয়ের পথে রওনা হবেন তিনি। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার অবতরণের পর তিনি সার্কিট হাউসে যাবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  সংসদ সদস্য না হওয়ায় ভোটার তালিকায় নেই অলি আহমেদের নাম!

এরপর শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে যাবেন মির্জা ফখরুল। সেখানে তাঁর বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। পরে তিনি কালীবাড়ি এলাকায় নিজের বাসভবনে যাবেন।

দুপুরে নিজ বাসভবনে খাবার ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। দিনের কর্মসূচি শেষে রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন তিনি।

আরও পড়ুন  দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, নিহত ১

সফরের দ্বিতীয় দিনে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল। এরপর তিনি নিজ বাসভবন ও সার্কিট হাউসে যাবেন।

দুই দিনের সফর শেষে হেলিকপ্টারে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটি তাঁর প্রথম সফর হওয়ায় স্থানীয় পর্যায়ে এ সফরকে ঘিরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতির বাণী: মানবিকতার ঐতিহাসিক বার্তা