ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি করে রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৫

মার্ভেলের অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমার পোস্টার

মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে বড় মাইলফলক স্পর্শ করেছে মার্ভেলের বহুল আলোচিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।

উত্তর আমেরিকার বাজারে এখন পর্যন্ত সিনেমাটির প্রি-সেল থেকেই আয় হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০০ কোটি টাকা।
বাজার বিশ্লেষকদের তথ্য বলছে, অগ্রিম বিক্রি হওয়া টিকিটের ৭০ শতাংশেরও বেশি প্রিমিয়াম লার্জ-ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য। বড় পর্দা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সিনেমাটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করতেই দর্শকদের একটি বড় অংশ এসব প্রিমিয়াম স্ক্রিনের টিকিট বেছে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের বড়দিনের ছুটির মৌসুমে মুক্তি পাওয়ায় ‘ডুমসডে’-কে বক্স অফিসে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। একই সময়ে প্রেক্ষাগৃহে আসছে ফরাসি-কানাডীয় নির্মাতা দ্যনি ভিলনভের ‘ডুন: পার্ট থ্রি’। ফলে ছুটির মৌসুমের বক্স অফিসে দুই সিনেমার মধ্যে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, আইম্যাক্স স্ক্রিনে ‘ডুন: পার্ট থ্রি’ বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে। অন্যদিকে অন্যান্য প্রিমিয়াম লার্জ-ফরম্যাট থিয়েটারে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ উল্লেখযোগ্যসংখ্যক স্ক্রিন দখল করবে বলে ধারণা করা হচ্ছে। ডিসেম্বরে ‘ডুমসডে’ মুক্তির আগে দর্শকদের গল্পের পটভূমি বুঝতে সহায়তা করতে ডিজনি প্লাসে ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা প্রকাশ করা হয়েছে। মার্ভেলের আগের ঘটনাগুলোর সঙ্গে নতুন সিনেমার যোগসূত্র বুঝতে দর্শকদের জন্য এটি বেশ সহায়ক হবে।

এ ছাড়া পুরোনো কাহিনি নতুন করে মনে করিয়ে দিতে আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ফিরছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম: এনকোর’। ২০১৯ সালের মূল সিনেমাটির সঙ্গে কিছু অতিরিক্ত দৃশ্য যুক্ত করে বিশেষ এই সংস্করণ তৈরি করা হয়েছে। ‘ডুমসডে’-র গল্পের সঙ্গে দর্শকদের সংযোগ আরও দৃঢ় করাই এর অন্যতম উদ্দেশ্য।

জনপ্রিয় সংবাদ

নেইল পলিশ ছেড়ে জেল পলিশ কেন জনপ্রিয় হচ্ছে?

মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি করে রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’

Update Time : ১১:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে বড় মাইলফলক স্পর্শ করেছে মার্ভেলের বহুল আলোচিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।

উত্তর আমেরিকার বাজারে এখন পর্যন্ত সিনেমাটির প্রি-সেল থেকেই আয় হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০০ কোটি টাকা।
বাজার বিশ্লেষকদের তথ্য বলছে, অগ্রিম বিক্রি হওয়া টিকিটের ৭০ শতাংশেরও বেশি প্রিমিয়াম লার্জ-ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য। বড় পর্দা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সিনেমাটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করতেই দর্শকদের একটি বড় অংশ এসব প্রিমিয়াম স্ক্রিনের টিকিট বেছে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  ঘোস্ট রাইডার সিনেমায় রায়ান গসলিংয়ের দুর্দান্ত চমক

চলতি বছরের বড়দিনের ছুটির মৌসুমে মুক্তি পাওয়ায় ‘ডুমসডে’-কে বক্স অফিসে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। একই সময়ে প্রেক্ষাগৃহে আসছে ফরাসি-কানাডীয় নির্মাতা দ্যনি ভিলনভের ‘ডুন: পার্ট থ্রি’। ফলে ছুটির মৌসুমের বক্স অফিসে দুই সিনেমার মধ্যে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, আইম্যাক্স স্ক্রিনে ‘ডুন: পার্ট থ্রি’ বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে। অন্যদিকে অন্যান্য প্রিমিয়াম লার্জ-ফরম্যাট থিয়েটারে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ উল্লেখযোগ্যসংখ্যক স্ক্রিন দখল করবে বলে ধারণা করা হচ্ছে। ডিসেম্বরে ‘ডুমসডে’ মুক্তির আগে দর্শকদের গল্পের পটভূমি বুঝতে সহায়তা করতে ডিজনি প্লাসে ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা প্রকাশ করা হয়েছে। মার্ভেলের আগের ঘটনাগুলোর সঙ্গে নতুন সিনেমার যোগসূত্র বুঝতে দর্শকদের জন্য এটি বেশ সহায়ক হবে।

আরও পড়ুন  ক্রিস্টোফার নোলান সেলফি: অবিশ্বাস্য মুহূর্তে আরএনএআরের স্বপ্নপূরণ