ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অপ্রতিমের মাকে কী জবাব দেবো, জানি না: এমপি মনিরুল হক চৌধুরী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭

অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে এমপি মনিরুল হক চৌধুরী | ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিমের মতো ১৩ বছরের এক কিশোর হত্যার ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। এ ধরনের ঘটনার কোনো জবাব নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পরে ঘটনাস্থলে গিয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবেন, তা তিনি জানেন না। তিনি দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এমপি মনিরুল হক চৌধুরী আরও বলেন, দেশের ইতিহাসে ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনাগুলোর মধ্যে এটিও একটি। তার ভাষ্য অনুযায়ী, এই ঘটনার পর সবার বিবেক জাগ্রত হওয়া প্রয়োজন। আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। তার বক্তব্য অনুযায়ী, এ ধরনের পরিস্থিতি চলতে পারে না এবং কিশোরদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।

এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। প্রায় ২২ ঘণ্টা পর শনিবার লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জনপ্রিয় সংবাদ

তাড়াশে দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা

অপ্রতিমের মাকে কী জবাব দেবো, জানি না: এমপি মনিরুল হক চৌধুরী

Update Time : ০৪:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, অপ্রতিমের মতো ১৩ বছরের এক কিশোর হত্যার ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। এ ধরনের ঘটনার কোনো জবাব নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার, কোথায় মিলল অপ্রতিমের লাশ?

পরে ঘটনাস্থলে গিয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবেন, তা তিনি জানেন না। তিনি দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এমপি মনিরুল হক চৌধুরী আরও বলেন, দেশের ইতিহাসে ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনাগুলোর মধ্যে এটিও একটি। তার ভাষ্য অনুযায়ী, এই ঘটনার পর সবার বিবেক জাগ্রত হওয়া প্রয়োজন। আগামী তিন মাসের মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন  আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের পাশে প্রধানমন্ত্রী

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। তার বক্তব্য অনুযায়ী, এ ধরনের পরিস্থিতি চলতে পারে না এবং কিশোরদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।

এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। প্রায় ২২ ঘণ্টা পর শনিবার লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফে মিয়ানমারের ২ নাগরিক আটক