ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা Logo একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ Logo গুগলের সবকিছু ফ্রি হলেও এক বছরে কীভাবে ৪০০ বিলিয়ন ডলার আয় করল Logo স্ত্রীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই সন্তানের লাশ কাঁধে বাবার Logo কক্ষপথে থাকা স্পেস কন্ট্রোল অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণা! Logo ৯১-এ অ্যাপালেচিয়ান ট্রেইল জয়, ডেল স্যান্ডার্সের রেকর্ড! Logo রবি বোলার হান্টে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে তামিমের আহ্বান Logo বাকৃবি ইন্টার্নশিপে ১০৮ শিক্ষার্থী পেলেন সনদ, চারজনের বিশেষ অর্জন Logo যশের সিনেমা ‘টক্সিক’ ওটিটিতে কবে, কোথায় দেখবেন Logo দীপা খন্দকার পাগল হলেন কীভাবে, নতুন রূপে চমক

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০০

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সাঈদ আহমদ ইমরান বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন।

দুদক জানায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আ জ ম নাছির উদ্দীনের নামে ২ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৯১০ টাকার স্থাবর এবং ২৬ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৮৫ টাকার অস্থাবর সম্পদ ছিল।

একই সময়ে তাঁর দায়-দেনার পরিমাণ ছিল ৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৮ টাকা। দায়-দেনা বাদ দেওয়ার পর তাঁর নিট সম্পদের মূল্য দাঁড়ায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, ওই সময়ে আ জ ম নাছির উদ্দীন পারিবারিক ও অন্যান্য খাতে ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা ব্যয় করেন। ফলে তাঁর মোট অর্জিত সম্পদের মূল্য দাঁড়ায় ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকা।

বিপরীতে অনুসন্ধানে তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া যায় ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকা। এ হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা।

দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সাঈদ আহমদ ইমরান জানান, আ জ ম নাছির উদ্দীন তাঁর সম্পদের বিবরণীতে মৎস্য চাষ থেকে আয় দেখিয়েছেন। কিন্তু অনুসন্ধানে বাস্তবে তাঁর কোনো মৎস্য চাষের অস্তিত্ব পাওয়া যায়নি।

যাঁদের সঙ্গে মৎস্য চাষের চুক্তিপত্র দেখানো হয়েছে, তাঁরাও জানিয়েছেন, নাছির উদ্দীনের সঙ্গে তাঁদের কোনো চুক্তি হয়নি এবং তাঁদের কোনো পুকুরও নেই।

সাঈদ আহমদ ইমরান আরও বলেন, আ জ ম নাছির উদ্দীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। মূলত এসব সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন আ জ ম নাছির উদ্দীন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১০টি মামলা দায়ের করা হয়। তবে এর মধ্যে কয়েকটি মামলায় বাদীরা পরে তাঁর নাম বাদ দেওয়ার আবেদন করেছেন।

জনপ্রিয় সংবাদ

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

Update Time : ১২:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সাঈদ আহমদ ইমরান বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন।

দুদক জানায়, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আ জ ম নাছির উদ্দীনের নামে ২ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৯১০ টাকার স্থাবর এবং ২৬ কোটি ৩৮ লাখ ১ হাজার ২৮৫ টাকার অস্থাবর সম্পদ ছিল।

আরও পড়ুন  আসামির পরিবর্তে প্রক্সি দিতে এসে আটক আরেক নারী

একই সময়ে তাঁর দায়-দেনার পরিমাণ ছিল ৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৮ টাকা। দায়-দেনা বাদ দেওয়ার পর তাঁর নিট সম্পদের মূল্য দাঁড়ায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ১৮৭ টাকা।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, ওই সময়ে আ জ ম নাছির উদ্দীন পারিবারিক ও অন্যান্য খাতে ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৬৪৮ টাকা ব্যয় করেন। ফলে তাঁর মোট অর্জিত সম্পদের মূল্য দাঁড়ায় ৪০ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৮৩৫ টাকা।

বিপরীতে অনুসন্ধানে তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া যায় ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ২৬৫ টাকা। এ হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা।

আরও পড়ুন  সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ: এফবিআইয়ের তথ্য দুদকে

দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সাঈদ আহমদ ইমরান জানান, আ জ ম নাছির উদ্দীন তাঁর সম্পদের বিবরণীতে মৎস্য চাষ থেকে আয় দেখিয়েছেন। কিন্তু অনুসন্ধানে বাস্তবে তাঁর কোনো মৎস্য চাষের অস্তিত্ব পাওয়া যায়নি।

যাঁদের সঙ্গে মৎস্য চাষের চুক্তিপত্র দেখানো হয়েছে, তাঁরাও জানিয়েছেন, নাছির উদ্দীনের সঙ্গে তাঁদের কোনো চুক্তি হয়নি এবং তাঁদের কোনো পুকুরও নেই।

সাঈদ আহমদ ইমরান আরও বলেন, আ জ ম নাছির উদ্দীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। মূলত এসব সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

আরও পড়ুন  উত্তরায় স্কুলছাত্রী অপহরণ মামলায় গ্রেপ্তার তরুণ রিমান্ডে