ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্ত্রীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই সন্তানের লাশ কাঁধে বাবার Logo কক্ষপথে থাকা স্পেস কন্ট্রোল অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণা! Logo ৯১-এ অ্যাপালেচিয়ান ট্রেইল জয়, ডেল স্যান্ডার্সের রেকর্ড! Logo রবি বোলার হান্টে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে তামিমের আহ্বান Logo বাকৃবি ইন্টার্নশিপে ১০৮ শিক্ষার্থী পেলেন সনদ, চারজনের বিশেষ অর্জন Logo যশের সিনেমা ‘টক্সিক’ ওটিটিতে কবে, কোথায় দেখবেন Logo দীপা খন্দকার পাগল হলেন কীভাবে, নতুন রূপে চমক Logo নাট্যকার মারুফ হোসেন সজীব মারা গেছেন, নাট্যাঙ্গনে শোকের ছায়া Logo চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার Logo ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়, বৃহস্পতিবার সিদ্ধান্ত

স্ত্রীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই সন্তানের লাশ কাঁধে বাবার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৪

স্ত্রীর মৃত্যুর তিন মাস পর শিশু সন্তানকেও চিরতরে হারালেন আব্দুল কাদের। ছবি: সংগৃহীত

মা নেই। তিন মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন আয়েশা বেগম। মায়ের শূন্যতা বুঝে ওঠার আগেই পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল তিন বছরের শিশু আব্দুর রহমানের।

মৃত আব্দুর রহমান ওই গ্রামের বাসিন্দা ও সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদেরের ছেলে। তার মা আয়েশা বেগমও গোবরচিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলেকে হারিয়ে যেন পাথর হয়ে গেছেন আব্দুল কাদের। নিভে গেল সাজানো গোছানো একটি পরিবারের হাসি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম সকদিরামপুর গ্রামে।

স্বজনরা জানান, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রহমান ছিল সবার ছোট। মায়ের মৃত্যুর পর বাড়িতে তাকে দেখাশোনার মতো কেউ ছিল না। তাই বাবার কর্মস্থলই হয়ে উঠেছিল তার আপন ঠিকানা।

প্রতিদিনের মতো মঙ্গলবারও বাবার সঙ্গে স্কুলে গিয়েছিল ছোট্ট আব্দুর রহমান। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে সবার অজান্তে সে পড়ে যায় পাশের পুকুরে। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করা হলেও আর বাঁচানো যায়নি। যে সন্তানকে মায়ের মমতা থেকে বঞ্চিত হওয়ার পর বাবা নিজের বুকে আগলে রাখছিলেন, সেই সন্তানই আজ তাকে ছেড়ে চলে গেল চিরতরে।

মাত্র তিন মাস আগে স্ত্রী আয়েশা বেগমকে হারিয়েছেন আব্দুল কাদের। সেই শোক এখনো তার হৃদয়ে তাজা। স্ত্রীর স্মৃতি আর ছোট ছেলেকে ঘিরে বেঁচে থাকার যে সামান্য আশাটুকু ছিল, মর্মান্তিক এ ঘটনায় তাও যেন ভেঙে চুরমার হয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই সন্তানের লাশ কাঁধে বাবার

স্ত্রীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই সন্তানের লাশ কাঁধে বাবার

Update Time : ১১:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মা নেই। তিন মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন আয়েশা বেগম। মায়ের শূন্যতা বুঝে ওঠার আগেই পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল তিন বছরের শিশু আব্দুর রহমানের।

মৃত আব্দুর রহমান ওই গ্রামের বাসিন্দা ও সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদেরের ছেলে। তার মা আয়েশা বেগমও গোবরচিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আরও পড়ুন  মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ

স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলেকে হারিয়ে যেন পাথর হয়ে গেছেন আব্দুল কাদের। নিভে গেল সাজানো গোছানো একটি পরিবারের হাসি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম সকদিরামপুর গ্রামে।

স্বজনরা জানান, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রহমান ছিল সবার ছোট। মায়ের মৃত্যুর পর বাড়িতে তাকে দেখাশোনার মতো কেউ ছিল না। তাই বাবার কর্মস্থলই হয়ে উঠেছিল তার আপন ঠিকানা।

আরও পড়ুন  হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ

প্রতিদিনের মতো মঙ্গলবারও বাবার সঙ্গে স্কুলে গিয়েছিল ছোট্ট আব্দুর রহমান। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে সবার অজান্তে সে পড়ে যায় পাশের পুকুরে। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করা হলেও আর বাঁচানো যায়নি। যে সন্তানকে মায়ের মমতা থেকে বঞ্চিত হওয়ার পর বাবা নিজের বুকে আগলে রাখছিলেন, সেই সন্তানই আজ তাকে ছেড়ে চলে গেল চিরতরে।

আরও পড়ুন  ময়মনসিংহে পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু