ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

খুলনায় ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী হঠাৎ একটি মিছিল বের করেন। মিছিলটি তেঁতুলতলা মোড়ের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে।

পুলিশের ধাওয়ার একপর্যায়ে মিছিলে থাকা দুজনকে আটক করা হয়। এ সময় অন্যরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর শিববাড়ি মোড় ও আশপাশের এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়। তবে মিছিলটি কতক্ষণ স্থায়ী হয়েছিল এবং এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

Update Time : ১০:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী হঠাৎ একটি মিছিল বের করেন। মিছিলটি তেঁতুলতলা মোড়ের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে।

আরও পড়ুন  ইউনিপে টু বাংলাদেশের পরিচালক তাহেরের আয়কর নথি জব্দ

পুলিশের ধাওয়ার একপর্যায়ে মিছিলে থাকা দুজনকে আটক করা হয়। এ সময় অন্যরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন