ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তেলের দাম আরও কমল বিশ্ববাজারে Logo সন্ধ্যার মধ্যে দেশের ১৬টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস Logo শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ, গ্রেফতার গুদাম মালিক Logo ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সংসদ সদস্য হারুন-আল-রশীদের ইন্তেকাল। Logo উত্তরা ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন Logo শিপিং খাতে বড় সুযোগ ,বাংলাদেশ ব্যাংক জাহাজ ইজারার ভাড়া পরিশোধ সহজ করল Logo ডিবি সদস্যদের ওপর হামলা: নারায়ণগঞ্জে ৩ পুলিশ সদস্যকে পিটুনি, এসআই গুরুতর আহত Logo হাঁটু প্রতিস্থাপনের সুবিধা ও ঝুঁকি, যা জানা জরুরি Logo হারুন অর রশীদ মারা গেছেন: বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি আর নেই Logo পাস্তা সালাদ: স্বাস্থ্যকর ও সুস্বাদু ঘরোয়া সালাদ

রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫৬ জন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫৫৪

রাজধানীতে সাঁড়াশি অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীতে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিএমপির তেজগাঁও বিভাগ। অভিযানে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তেজগাঁও থানা এলাকা থেকে চারজন, শেরেবাংলা নগর থেকে দুইজন, মোহাম্মদপুর থেকে ২৭ জন, আদাবর থেকে সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ছয়জন এবং হাতিরঝিল এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তেলের দাম আরও কমল বিশ্ববাজারে

রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫৬ জন

Update Time : ০২:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাজধানীতে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিএমপির তেজগাঁও বিভাগ। অভিযানে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  কারামুক্ত আইভীর চোখ এখন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তেজগাঁও থানা এলাকা থেকে চারজন, শেরেবাংলা নগর থেকে দুইজন, মোহাম্মদপুর থেকে ২৭ জন, আদাবর থেকে সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ছয়জন এবং হাতিরঝিল এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  সিগারেট শুল্ক বাড়িয়ে বাজেটে নিকোটিন আমদানিতে নতুন প্রস্তাব