ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কদমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার, সহায়তার আশ্বাস

কদমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দেখভালের দায়িত্ব নেওয়া হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি নিহতের পরিবারকে প্রায় ২ লাখ টাকা করে দেওয়া হতে পারে। এখন পর্যন্ত কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে আরও কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ পুরোপুরি সরানোর পর প্রকৃত তথ্য জানা যাবে।

keraniganj fire 2 কদমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার
-সংগৃহীত ছবি

তিনি আরও জানান, এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ কারখানা যেন জনবহুল এলাকায় পরিচালিত না হয়, সে বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টার কিছু পর আগুন লাগার খবর পাওয়া যায়। পরে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে অন্তত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর কারখানার মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কদমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার, সহায়তার আশ্বাস

Update Time : ১২:৫৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দেখভালের দায়িত্ব নেওয়া হবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি নিহতের পরিবারকে প্রায় ২ লাখ টাকা করে দেওয়া হতে পারে। এখন পর্যন্ত কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে আরও কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ পুরোপুরি সরানোর পর প্রকৃত তথ্য জানা যাবে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমান ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
keraniganj fire 2 কদমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার
-সংগৃহীত ছবি

তিনি আরও জানান, এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ কারখানা যেন জনবহুল এলাকায় পরিচালিত না হয়, সে বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টার কিছু পর আগুন লাগার খবর পাওয়া যায়। পরে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে অন্তত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অখণ্ড ভারতের নেতা: তারেক রহমান