ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন খাতে বিশেষ অবদান, শাখাওয়াত হোসেন পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি

বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পে দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের সফল ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। কৃষি, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ একাধিক ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনরা এতে স্বীকৃতি পান।

আয়োজকদের মতে, শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বাংলাদেশের আতিথেয়তা খাত আন্তর্জাতিক মানে পৌঁছানোর পথে এগিয়েছে। তার অধীনে পরিচালিত হোটেল ও রিসোর্টগুলো দেশে-বিদেশে ইতিবাচক সুনাম অর্জন করেছে।

পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, এই অর্জন পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। তিনি ভবিষ্যতেও দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান।

বিশেষজ্ঞরা মনে করেন, তার এই স্বীকৃতি বাংলাদেশের হসপিটালিটি সেক্টরে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বিশেষ অবদান, শাখাওয়াত হোসেন পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি

Update Time : ০৯:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পে দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের সফল ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। কৃষি, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ একাধিক ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনরা এতে স্বীকৃতি পান।

আরও পড়ুন  যশোরে সাবেক রাজনৈতিক নেতাকে আটক, গ্রেপ্তার ঘিরে পরিবারের অভিযোগ

আয়োজকদের মতে, শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বাংলাদেশের আতিথেয়তা খাত আন্তর্জাতিক মানে পৌঁছানোর পথে এগিয়েছে। তার অধীনে পরিচালিত হোটেল ও রিসোর্টগুলো দেশে-বিদেশে ইতিবাচক সুনাম অর্জন করেছে।

পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, এই অর্জন পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। তিনি ভবিষ্যতেও দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান।

আরও পড়ুন  চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু